চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু বাংলাদেশ না, বড় দেশগুলোর সঙ্গে সবাই খেলতে চায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের পর ছেলেদেরও ভবিষ‍্যৎ সফরসূচি পরিকল্পনা (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। ভারত, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে বাংলাদেশের হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ থাকলেও ইংল্যান্ড এবারও আগের পথ অনুসরণ করছে। ইংলিশরা টাইগার ডেরায় আসবে ঠিকই কিন্তু নিজ দেশে তারা বাংলাদেশকে আতিথেয়তা দেবে না।

২০২৩ থেকে ২০২৭ সালের জন‍্য করা এই চক্রে দ্বি-পাক্ষিক সিরিজে বাংলাদেশ খেলবে ৩৭ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৩ টি-টুয়েন্টি। ম্যাচ সংখ্যার দিকে তাকিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। ইংল্যান্ড কেন ডাকল না তুলে ধরলেন সে বাস্তবতা।

বুধবার দুপুরে আইসিসি এফটিপি প্রকাশ করার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘নাম্বার অফ ম্যাচ অনুযায়ী কিন্তু আমরা চারে বা পাঁচে আছি। আমাদের জন্য খুবই ব্যস্ত সূচি। ব্যাক টু ব্যাক অনেক সিরিজ আছে। এজন্য আমাদের লজিস্টিক্যাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সব কিছু বিবেচনা করেই আমাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে ততটুকু পেয়েছি। আমাদের আইসিসিতে একটা দাবি ছিল, আমরা বেশি ম্যাচ খেলতে চাই। কম ম্যাচ খেলা থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। আগে যেমন একটা গ্যাপ থাকত একটা থেকে আরেকটা সিরিজের মাঝে। এখন ভারসাম্যপূর্ণ হয়েছে।’

‘গত এফিটিপিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা ছিল না। এবার একটা (অস্ট্রেলিয়া) কনর্ফাম করেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। চেষ্টা থাকবে যে দেশগুলোতে সফর আগে ছিল না সে দেশগুলোতে করা। ইংল্যান্ড ছাড়া সব দেশগুলোর সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ আছে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে বড় দেশগুলোর সঙ্গে সবাই খেলতে চায়, শুধু বাংলাদেশ না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে প্রতিশ্রুতি দেওয়াও সম্ভব সে বিষয়গুলো মাথায় রেখে আমরা চেষ্টা করছি। যতটুকু পেরেছি তাতে মনে করি যে, এখন যে ম্যাচ ডে বা ম্যাচ সংখ্যা আছে তা যথেষ্ট আমাদের প্রেক্ষাপটে।’

‘আমাদের খেলোয়াড়দের ওয়ার্ক লোডও চিন্তা করতে হবে। চাইলেই বা পেলেই তো নেওয়া যাবে না। তাছাড়াও গেম ডেভলপ করে। কোনো বড় ইভেন্টের আগে হয়তো কিছু দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় টুর্নামেন্ট হয়, এগুলোর জন্য সময় বের করতে হয়। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপও রয়েছে। কতটুকু আমরা গ্রিপে রেখে ঠিকভাবে অংশ নিতে পারব সেটিও দেখতে হবে।’-বলেন বিসিবির প্রধান নির্বাহী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভক্তদের মাঝে ফিরলেন শাকিব খান

পরবর্তী

করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২১২

পরবর্তী

করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২১২

এক শিরোপার লড়াইয়ে আট বিভাগ

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT