আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-ভারতের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে গড়াল। চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠিয়েছেন সফরকারী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাকিস্তানকে গত টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে মাঠে নামছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত ভারতের বিপক্ষে আগের সিরিজের জয়ী দলটি নিয়েই নেমেছেন। একমাত্র পরিবর্তন এসেছে পেসার শরিফুল ইসলামের জায়গায়। চোটে দলে নেই তিনি। তাসকিন আহমেদ খেলছেন। হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে একাদশে তিন পেসার।
ভারতের বিপক্ষে খেলা ১৩ টেস্টের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। ১১ হারের বিপরীতে মাত্র দুটি ড্র রয়েছে টিম টাইগার্সের। রাওয়ালপিন্ডির মতো চেন্নাইয়ে বাংলাদেশ নতুন ইতিহাস লিখতে চায়।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রিশভ পান্ট (উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরা, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।







