চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয় তুলেছে শ্রীলঙ্কা। আগে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে মধ্যপ্রাচ্যের দেশটিকে পাহাড়সম লক্ষ্য ছুঁড়েছিল সহ-স্বাগতিকরা।

ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওমান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রানে থামে সফরকারীদের ইনিংস।

প্রথমে ওপেনার পথুম নিশাঙ্কা ১৩ এবং কামিল মিশারা ৮ রানে সাজঘরে ফেরেন। কুশল মেন্ডিস এবং পবন রথনায়েক ৫২ বলে ৯৪ রানের জুটি গড়েন। মেন্ডিস ৭ চারে ৪৫ বলে ৬১ রান করেন। রথনায়েক ৮ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৬০ রান করেন।

দাসুন শানাকা ১৯ বলে ফিফটি ছুঁয়েছেন, যা লঙ্কানদের টি-টুয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড। শেষঅবধি ২ চার ও ৫ ছক্কায় ২০ বলে ৫০ রান করে ফেরেন। কামিন্দু মেন্ডিস অপরাজিত ১৯ এবং দুনিথ ওয়েলাগে অপরাজিত ৬ রান করেন।

ওমানের জিতেন রামানান্দি ২টি উইকেট নেন। জয় ওদেদ্রা ও সুফিয়ান মেহমুদ ১টি করে উইকেট নেন।

Reneta

জবাবে মোহাম্মদ নাদিম ৩ চার ও ১ ছক্কায় ৫৬ বলে ৫৩ রান করেন, যা দলের সর্বোচ্চ। ওয়াসিম আলি করেন ২০ বলে ২৭ রান। ওমানের আর কোন ব্যাটার দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

দুশনন্থ চামিরা, মহেশ থিকশানা ২টি করে উইকেট নেন। ওয়েলাগে, দুশান হিমান্থা এবং কামিন্দু মেন্ডিস ১টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিওমানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT