আসল নাকি নকল শাহরুখ!

দুইটি ছবি যেখানে একজন ব্যক্তি বিভিন্ন দৃষ্টিতে দেখা যাচ্ছে, একটির মুখের পেছনে অন্যটি।. Channel i News – চ্যানেল আই নিউজ
কে তিনি! শাহরুখ না অন্য কেউ! চুলের কাট, হাবভাব, অঙ্গভঙ্গি, পোশাক সব কিছুতেই যেন হুবহু মিল। কেবল নামটাই কেমন যেন অচেনা ঠেকছে! কে ইনি?
সহজ বাংলা বা চলতি ভাষায় বলতে গেলে শাহরুখ খানের লুক আ লাইক। তিনি হলেন ইব্রাহিম কাদরি।
সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তাকে হর হামেশাই কিছু না কিছু পোস্ট করতে দেখা যাচ্ছে। সঙ্গে বর্তমানে তাকে শাহরুখের মতোই লম্বা চুলে দেখা যাচ্ছে। ‘পাঠান’ ছবিতে শাহরুখ যে সবুজ রঙের শার্ট পরেছিলেন সেটা পরেও তাকে একাধিক ভিডিও করতে দেখা গিয়েছে। চোখে দেখা গিয়েছে সেই গোল ফ্রেমের কালো রঙের রোদ চশমা।
কখনও পিজ্জা হাট, কখনও আবার পাটনার কোথাও, তো কখনও অন্যত্র তাকে শাহরুখের ছবি প্রচার করতে দেখা গেছে। এমনকি ‘ঝুমে জো পাঠান’ গানেও তাকে নেচে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেছে।
তার চলন বলন, দুই বাহু ছড়িয়ে আইকনিক স্টাইলে পোজ দেওয়া দেখে সত্যিই বোঝা দায় যে কে দাঁড়িয়ে আছে! ইব্রাহিম কাদরি নাকি শাহরুখ নিজেই। আশ্চর্যজনকভাবে তার গালের টোলটা পর্যন্ত শাহরুখের মত! এত্ত মিল না দেখলে সত্যি বোঝা মুশকিল ছিল।
ইনস্টাগ্রামে এই ব্যক্তির বহু ফলোয়ার। প্রায় ৩ লাখ ২৮ হাজার ফলোয়ার আছে তার। তার একটি পোস্টে সহস্রাধিক লাইক, কমেন্ট। আসল খানের থেকে তার জনপ্রিয়তা এতটাও কম নয়! তবে যতই তার ফলোয়ার থাক তিনি কিন্তু ফলো করেন কেবল একজনকেই। আর তিনি হলেন কিং খান!






