চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করণের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে সাইফ পুত্রের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ২৯, মে ২০২২
বিনোদন
A A

বলিউডের স্টার-কিডদের অন্যতম ভরসার নাম করণ জোহর। বহু স্টারকিডদের নিজের পরিচালিত কিংবা প্রযোজিত ছবিতে লঞ্চ করেছেন এই নির্মাতা। এবার তারই হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ-অমৃতা জুটির পুত্র ইব্রাহিম খানের।

জানা গেছে, ২০২১ সালে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় মালায়ালাম সিনেমা ‘হৃদয়ম’ এর হিন্দি রিমেক দিয়ে বলিউডে পা রাখবেন সাইফ পুত্র ইব্রাহিম। যেখানে কিংবদন্তি মোহনলালের পুত্র প্রণব মোহনলালকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। সেই চরিত্রেই পর্দায় দেখা যাবে ইব্রাহিমকে।

বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে যে, ইব্রাহিমকে বলিউডে লঞ্চ করানোর জন্য অনেকদিন ধরেই করণ একটি উপযুক্ত প্রজেক্ট খুঁজছিলেন। অবশেষে মালায়ালাম এই প্রজেক্টটির জন্যই তাকে পারফেক্ট মনে হয়েছে করণের। আসন্ন এই ছবিটির হিন্দি রিমেকে করণ জোহরের সঙ্গে যৌথ ভাবে থাকবে ফক্স-স্টার স্টুডিও।

যদিও এখন পর্যন্ত করণের তরফ থেকে অফিসিয়াল কোন ঘোষণা আসেনি। তবে আশা করা যাচ্ছে শিগগিরি ঘোষণা আসবে প্রজেক্টটির।

এর আগে সাইফ কন্যা সারা আলি খানকেও বলিউডে লঞ্চ করার কথা ছিল করণের। তবে সে সময় প্রকল্পটি বিলম্বিত হওয়ায় অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে পা রাখেন সারা।

সূত্র: বলিউড হাঙ্গামা  

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিম খানকরণ জোহরসাইফ আলি খানহিন্দি রিমেক
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT