চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব: নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১৪, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নির্বাচনী জনসভায় আরও একবার পাকিস্তানকে ‘হাতিয়ার’ করে বিরোধীদের আক্রমণাত্মক মন্তব্য শুনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানকে উদ্দেশ্য করে মোদি বলেছেন, ‘পাকিস্তান যদি চুড়ি না পরে থাকে, তাহলে আমরা তাদের চুড়ি পরিয়ে দেব।’

মঙ্গলবার (১৪ মে) হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইন্ডিয়া ব্লকের অন্যতম নেতা তথা জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা পাকিস্তানকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তার সেই মন্তব্যের প্রতিউত্তর করেন নরেন্দ্র মোদি।

সাবেক মুখ্যমন্ত্রী ভারত-পাকিস্তান আলোচনার পক্ষে সওয়াল করে মন্তব্য করেছিলেন, ‘পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা তো আর চুড়ি পরে বসে নেই’। এই আবহে এবার পালটা তোপ দেগে নির্বাচনী জনসভা থেকে মোদি মন্তব্য করলেন, ‘পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব।’ পাশাপাশি বিরোধী জোটের নেতাদের ‘কাপুরুষ’ বলেও আক্রমণ শুনান প্রধানমন্ত্রী।

মোদি বলেন, পাকিস্তানের পারমাণবিক শক্তিকে ভয় পায় বিরোধী নেতারা। ইন্ডিয়া ব্লকের নেতারা কাপুরুষ। তারা পাকিস্তানের পরমাণু অস্ত্রের দুঃস্বপ্ন দেখেন।

উল্লেখ্য, সম্প্রতি এক জনসভা থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হবে। সেই পরিপ্রেক্ষিতেই ফারুক আবদুল্লা পাকিস্তানের পারমাণবিক শক্তি নিয়ে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ার করতে। আর এবার ফারুকের সেই মন্তব্যকে হাতিয়ার করেই পাল্টা আক্রমণে নেমেছেন মোদি।

মোদি বিহারের মুজফফরপুরের এক জনসভা থেকে সোমবার বলেন, পাকিস্তান যদি চুড়ি না পরে থাকে, তাহলে আমরা তাদের চুড়ি পরিয়ে দেব। আমি জানতাম, তাদের কাছে খাবার নেই। তবে আমি এবার জানতে পেরেছি যে তাদের কাছে পর্যাপ্ত সংখ্যায় চুড়িও নেই। আর এই বিরোধী নেতারা কাপুরুষ। তারা পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে ক্লিনচিট দিয়েছিল। তারা সার্জিকাল স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। আর তাদের বামপন্থী বন্ধুরা তো চায় যাতে আমরা আমাদের পরমাণু অস্ত্র ত্যাগ করি।

Reneta

এর আগে গত শনিবার ওড়িশায় ভোট প্রচারে গিয়েও পাকিস্তানের বেহাল দশা নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই সঙ্গে পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে কংগ্রেস ভারতীয়দের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। সেদিন তিনি দাবি করেছিলেন, পাকিস্তানের অবস্থা এখন এতই খারাপ যে তারা তাদের হাতে থাকা পারমণাবিক বোমার রক্ষণাবেক্ষণও করতে পারছে না। আর তাই তারা নাকি পরমাণু বোমা অন্য দেশকে বিক্রির চেষ্টা করে চলেছে।

কংগ্রেসকে তোপ দেগে মোদি বলেছিলেন, পাকিস্তানে এখন এমন অবস্থা যে তারা তাদের বোমার রক্ষণাবেক্ষণ করতে পারছে না। তাই তারা তাদের বোমা বিক্রি করতে নেমে পড়েছে। তারা পরমাণু বোমা বিক্রির জন্য খদ্দের খুঁজছে। তবে তারা বিক্রি করতে পারছে না। আর কংগ্রেসের এই দুর্বল মনোভাবের জন্যেই জম্মু ও কাশ্মীরের মানুষজন বিগত ৬০ বছর ধরে সন্ত্রাসবাদের শিকার হয়ে এসেছে। তারা কষ্ট পেয়েছে। এর আগেও একাধিকবার ভারতে সন্ত্রাবাসী হামলা হয়েছে। সেই সব হমলার জবাব না দিয়ে কংগ্রেস সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা টেবিলে বসতে। কংগ্রেস তাদের ভোটব্যাঙ্ককে রাগিয়ে তোলার বিষয়ে বেশি উদ্বিগ্ন ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেবভারত নির্বাচন ২০২৪ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT