চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিন্ডিকেটমুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়বো: প্রবাসী কল্যাণমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০২, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিন্ডিকেটমুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, মন্ত্রণালয়কে সিন্ডিকেটমুক্ত করাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সিন্ডিকেটমুক্ত করা সম্ভব হবে কি না। জবাবে মন্ত্রী বলেন, এটিই তাঁর প্রধান চ্যালেঞ্জ এবং এতে সফল না হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রশ্নের উত্তরে আরিফুল হক চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার শুরু থেকেই তিনি বলে আসছেন, যতদিন তিনি মন্ত্রী থাকবেন, ততদিন কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার কথাও জানান তিনি।

Reneta

মন্ত্রী আরও বলেন, আগামী ১০ থেকে ১৫ দিন কিংবা এক মাসের মধ্যে এ সংক্রান্ত কিছু দৃশ্যমান উদ্যোগ দেখা যেতে পারে। প্রয়োজন হলে কিছুটা বেশি সময় লাগলেও দ্রুত একটি প্রস্তাবনা সামনে আনা হবে, যাতে পুরো প্রক্রিয়া স্বচ্ছ হয় এবং শ্রমবাজার আরও উন্মুক্ত করা সম্ভব হয়।

এদিকে চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে শ্রমবাজারসংক্রান্ত নতুন কোনো সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য নেই। তবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আগেই একটি এমওইউ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফুল হক চৌধুরীপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানপ্রবাসী কল্যাণমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪ মাস ফুটবল না খেলা ১৭ জনকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ইরান

পরবর্তী

বান্দরবানে বাড়ছে বাদাম চাষ

পরবর্তী

বান্দরবানে বাড়ছে বাদাম চাষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলা: সোহেল রানাকে গণমাধ্যমে কথা বলতে না দেওয়ার নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT