টিমের প্রয়োজনে যে কারও, যে কোন পজিশনে খেলতে রাজি থাকা উচিত, তামিম ইস্যুতে এমনটাই মনে করছেন সাকিব আল হাসান। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের। দেশসেরা এক্সপেরিয়েন্সড এই ওপেনারের বিশ্বকাপের মতো বড় আসরে বাদ পড়ার পেছনে অনেকটাই দায়ী করা হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকে। তবে এবার এই বিষয়ে ব্যাখ্যা দিলেন সাকিব নিজেই ।






