চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাই দৃষ্টিভঙ্গীর পরিবর্তন

শামীমা খানমশামীমা খানম
১০:৪৭ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২৫
মতামত
A A

নানা আয়োজনে পালিত হয় আন্তর্জাতিক দিবসগুলো। তেমনি একটি ‘আন্তর্জাতিক নারী দিবস’। নারী দিবসে এবারের প্রতিপাদ্য “সমতা ক্ষমতায়ন অধিকার কন্যা নারী সবার”। প্রশ্ন থেকে যায় বহুপথ পেরিয়ে আজও চলছে নারীর সমতা, অধিকার, ক্ষমতায়ন নিয়ে আন্দোলন।

১৮৫৭ সালে মার্কিন শ্রমজীবী নিপীড়িত নারীরা রাস্তায় নেমেছিলেন প্রতিবাদে যার ফলশ্রুতিতে নারী দিবস। সারাবিশ্ব ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে।

 

বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশও পিছিয়ে নেই। এদেশের মহীয়সী নারীরা পর্দাপ্রথা ভেদ করে, অক্লান্ত পরিশ্রম করে কুসংস্কার থেকে বের হয়ে আলোক বর্তিকা হাতে নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তাদের পথ অনুসরণ করতে করতে আজকের নারী দিন মজুর, চা, পিঠা, সবজি বিক্রেতা থেকে শুরু করে উদ্যোক্তা, খেলায়, প্রশাসনিক কাজে, জ্ঞান-বিজ্ঞান সর্বক্ষেত্রে নারীর পদচারণা।

বাংলার নারীরা এতো যোগ্যতা, এতো দক্ষতা অর্জনের পরও নিরাপত্তাহীনতার স্বীকার। নারীর পোশাক নিয়ে প্রশ্নবিদ্ধ আর নিপীড়কের গলায় বরণমালা। নারীর প্রতি সহিংসতা কতটুকুই প্রকাশ ঘটে, সব চলে ধামাচাপা। ভাবা হয় পরিবারের সম্মানের কথা, নিপীড়কের জীবনের কথা।

Reneta

ভাবতে অবাক লাগে! শিশু পরিবারে, বিদ্যালয়ে অনিরাপদ। এইসব পরিবর্তনের জন্য প্রতিটা নারী – পুরুষকে, প্রতিটা পরিবারকে এগিয়ে আসতে হবে। এখানেও শুরু না হোক বৈষম্যতা। যেকোনো কল্যাণকর কাজে সফলতা অর্জন সম্ভব নারী পুরুষ একসাথে কাজের মাধ্যমে। সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

মিনা কার্টুন যেমন নারী শিক্ষা প্রসারে সহায়ক ভূমিকা ছিল, তেমন কিছু প্রচার – প্রচারণা চালানো দরকার। এখনও সমাজ নারীদের নেতা, শিক্ষক জনাব ইত্যাদি সম্ভোধন করতে দ্বিধা বোধ করে। প্রায়শই নারীদের হোম মেকার, হোম মিনিস্টার বলতে শোনা যায়।

এটি কিন্তু নারীর প্রতি সম্মান না বরং এসব আসলে উপহাস। সমাজকে বদলাতে হলে পরিবারের ভেতরের মানুষগুলেকে বদলাতে হবে। কন্যা সন্তানকে যেমন নির্ভীক করে গড়ে তুলতে হবে তেমনি পুত্র সন্তানকে নারীর মর্যাদা সম্পর্কে অবগত করতে হবে। ভুলেও এমনটি করা যাবে না যে, সংসারে মেয়ের চাইতে ছেলের গুরুত্ব বেশি।

পরিবারের ভিতরে নারী সদস্যদের মাঝে পরস্পরের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করা যাবে না। বন্ধ করতে হবে ফেইসবুকে নিম্ন মানের ভিডিও। যেখানে চলতেই থাকে নারীর প্রতি নারীর বিদ্বেষ। এই প্রজন্মের তরুণের সেচ্ছাসেবক হয়ে কাজ করতে হবে মাঠে নেমে। অভিভাবকদের অনেক থাকতে হবে সর্বক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে শিক্ষকদের।

আমরা একে অপরকে দোষারোপ না করে সঠিক সময়ে সঠিক কাজটি করি। তবেই পরিবর্তনের শ্রোতে ভাসতে ভাসতে আমরা পৌঁছে যাব গন্তব্যে।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দৃষ্টিভঙ্গীর পরিবর্তননারীনারী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT