রাজনীতি

ড. ইউনূস দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনবেন: মির্জা ফখরুল

ড. ইউনূসের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা ড. ইউনূস গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বক্তৃতা দিচ্ছেন, পেছনে সাংবাদিক ও মাইক্রোফোন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করছি, ড. মুহাম্মদ ইউনূস দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনবেন। তিনি যত দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনবেন, ততই সফল হবেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ছাত্রদের এবং আমাদেরও মতে ড. ইউনুস মনোনীত। আমরা আশা করি তিনি সঠিকভাবে কাজ করতে পারবেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, অর্থনীতিকে সচল রাখার উদ্যোগ নিতে হবে, পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

ফ্রান্স থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। আজ রাতে দেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের।

বিষয়:গণতন্ত্র ড. মুহাম্মদ ইউনূস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…