আন্তর্জাতিক

আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই: অমর্ত্য সেন

অমর্ত্য সেনের ছবি, বাংলাদেশে পাঠালে আপত্তি নেই বললেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর্ত্য সেনের ছবি, তিনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এসময় তিনি বলেছেন, বাংলাভাষী হওয়ার কারণে আমাকেও হয়তো একদিন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।

শনিবার (২৩ আগস্ট) পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ‘ভারতের যুবসমাজ: তাদের থাকা উচিত এমন সামাজিক সুযোগ’ শীর্ষক এক আলোচনায় যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে সংবাদমাধ্যমের খবরের কথা উল্লেখ করে তিনি এসব কথা বলেন।

নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, আমার পৈতৃক নিবাস ঢাকায় হওয়ায় আমাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়ে গেছে। এতে আমার কোনো আপত্তি নেই।

অমর্ত্য সেন বলেন, আমি সংবাদপত্রে পড়েছি, বাংলায় কথা বলার কারণে একজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এতে আমি চিন্তিত হয়েছি। ভেবেছিলাম ফরাসি ভাষায় কথা বলবো, কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানি না।

বিষয়:অমর্ত্য সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…