চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামের মিলে গায়িকার মৃত্যুতে বিড়ম্বনায় ‘পঞ্চায়েত’ অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, চ্যানেল আই অনলাইনের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। এরমধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্তত চার জন পরিচিত মুখের কথা জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। তাদের একজন গায়িকা আঁচল তিওয়ারি। বিহারের কায়মুরে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

মঙ্গলবার খবরটি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে যায়, ‘পঞ্চায়েত ২’ এ অভিনয় করা আঁচল তিওয়ারির মৃত্যুর খবর! ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলো এই খবর প্রকাশ করে। মূলত নামের মিলের কারণে এই বিভ্রান্তি ঘটে। যদিও ‘পঞ্চায়েত’ এর আঁচল মঙ্গলবার দুপুরেই ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘আমি বেঁচে আছি’!

তবে আঁচলের এই ইনস্টাগ্রাম স্টোরি ভুল সংবাদ প্রচারে খুব একটা বাধা হতে পারেনি। কারণ দিনভর তার মৃত্যুর খবরটি ভারতের জাতীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে যায়। শেষ পর্যন্ত বুধবার বাধ্য হয়ে এ বিষয়ে ভিডিও বার্তা দিলেন ‘পঞ্চায়েত’ এর আঁচল!

জানালেন, এমন ভুল সংবাদ প্রচারের কারণে পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া উদ্বিগ্ন হওয়ার বিষয়টিও। সেই সঙ্গে এই অভিনেত্রী সংবাদমাধ্যমের ‘কাণ্ডজ্ঞান’ নিয়েও তুললেন প্রশ্ন! এমন সেনসেটিভ একটি সংবাদ নিশ্চিত না হয়ে প্রথমসারির সংবাদমাধ্যমগুলো কীভাবে প্রচার করলো, সেই প্রশ্নও রাখলেন তিনি।

সেই সাথে অভিনেত্রী জানালেন, ভোজপুরি ইন্ডাস্ট্রির সাথে তার কোনো যোগসূত্র নেই। তিনি হিন্দি ভাষার সিনেমা-সিরিজে কাজ করেন।

 

View this post on Instagram

 

A post shared by Anchal Tiwari (@anchalt555)

ট্যাগ: অভিনেত্রীপঞ্চায়েতবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়া প্রদা ‘পলাতক’, গ্রেপ্তারের নির্দেশ আদালতের!

পরবর্তী

প্যারিস অলিম্পিকের নিরাপত্তা পরিকল্পনা ট্রেন থেকে চুরি

পরবর্তী
প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকের নিরাপত্তা পরিকল্পনা ট্রেন থেকে চুরি

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোগো সহ ডলার ব্যাংকনোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোয়াপ চালুর ১০ দিনে রিজার্ভ বাড়ল ৫৯ কোটি ডলার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT