চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরকীয়ায় জড়ানো স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী!

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
১০:৫০ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
বিবাহের সময় হাত ধরা ও আংটি পরানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে পাঁচ লাখ টাকা দেনমোহরে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়েছেন স্বামী নিজেই।

ঠাকুরগাঁওয়ে  স্বামী খোরশেদ আলী (৩০) নিজেই তার স্ত্রী খুশবো বেগমকে (২৭) (ছদ্মনাম) পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেনের (২৭) সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেছেন, কলির যুগে আর কত কিছু দেখতে হবে আমাদের।

জানা গেছে, মিলনপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন যে, তার স্ত্রী খুশবো গোপনে একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে অবৈধ পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে সরাসরি কোনো প্রমাণ পাননি তিনি।

অবশেষে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এসময় এলাকাবাসী জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে খোরশেদ নিজেই স্ত্রীকে ৫ লাখ টাকা কাবিনে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন।

এই বিষয়ে মিলনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, খুশবো ও আনোয়ারের সম্পর্কের কথা গ্রামবাসীর অনেকেরই জানা ছিল। তবে প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন।

পরে তিনি নিজ সিদ্ধান্তেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন। এরপর এই নব দম্পতিকে এক নিকট আত্মীয় তাদের বাড়িতে নিয়ে যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরকীয়া প্রেমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT