চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

শ্যামল ভৌমিক শ্যামল ভৌমিক
১১:২১ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামী রহিমুল ইসলামকে আটক করেছে।

রোববার ৯ জুন বিকেলের দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম রহিমা বেগম (২৪)। তিনি আছিয়ার বাজার এলাকার রাজমিস্ত্রী রহিমুল ইসলামের স্ত্রী এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রহিমুল ইসলাম (৩০) স্ত্রী রহিমা বেগমের মাথা ধরে ঘরের কংক্রিটের খুঁটিতে ঠুকতে থাকেন। এতে রহিমার কপাল ও মুখ ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা হুমায়রা জানান, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সাথে সাথে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পথে তার মৃত্যু হয়েছে কিনা সেটা জানিনা।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত স্বামী রহিমুল ইসলামকে পাশের বাড়ী থেকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT