চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারকালে স্বামী-স্ত্রী আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:২৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও স্বামী-স্ত্রী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য আনা দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্রের একটি চালানসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলো টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ রাত সাড়ে দশটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান, মহেশখালী দ্বীপ থেকে স্পিডবোট যোগে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় সদস্য অস্ত্রের চালান নিয়ে আসছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক একটি স্পিডবোট কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় পৌঁছলে থামিয়ে তল্লাশী করা হয়।

Banglabid

এতে বোটে পাশাপাশি সিটে বসা দুইজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করা হয়। এসময় ব্যাগের ভিতরে পাওয়া যায় দেশিয় তৈরী বিভিন্ন আকারের ৪ টি বন্দুক।

পুলিশ সুপার বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালী থেকে সংগ্রহ করেছে। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মুহাম্মদ রহমত উল্লাহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্র পাচাররোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT