আন্তর্জাতিক

ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইয়ান

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান, উপকূলীয় এলাকা ঝুঁকিতে, জরুরি সতর্কতা জারি।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে বুধবার আঘাত হেনেছে হারিকেন ইয়ান। এতে ভারি বৃষ্টিপাত ও প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হারিকেনটির ঘণ্টায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১ শ’ ৫৫ মাইল। এটি অত্যন্ত বিপজ্জনক ৫ মাত্রার কাছাকাছি পর্যায়ে রয়েছে।
ফ্লোরিডার রাজ্যের গভর্নর শার্লোট বলেছেন: হারিকেন ইয়ান খুবই শক্তিশালী ঝড়। এখন লোকজনের অবস্থান পরিবর্তন করা ঠিক হবে না। যেখানে আছে সেখানে থেকেই ঝড়ের প্রস্তুতি নিতে হবে।

এর আগে সোমবার রাতে ক্যাটাগরি-২ হারিকেনে রূপ নিয়ে কিউবায় আঘাত হেনেছে হারিকেন ইয়ান। এতে কিউবায় পশ্চিমাঞ্চলে দুজনের মৃত্যু হয়েছে। কিউবাজুড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

বিষয়:কিউবা যুক্তরাষ্ট্র হারিকেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…