চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঙ্গেরির ইতিহাস, রেলিগেশনের লজ্জায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শঙ্কা ছিল আগেই, শুক্রবার রাতে ইতালির কাছে ১-০ গোলের হারে নিশ্চিত হল ইংল্যান্ডের রেলিগেশন। আগামী নেশন্স লিগে নিচের সারির ফুটবল খেলবে থ্রি লায়নসরা। ইংলিশদের ব্যর্থতার আসরে ইতিহাস গড়তে বসেছে হাঙ্গেরি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকখানি এগিয়ে মার্কো রোসির শিষ্যরা।

নেশন্স লিগে ইতালি, জার্মানি, ইংল্যান্ডের মৃত্যুকূপে লড়ছে হাঙ্গেরি। দলটিকে নিয়ে কেউ বাজি না ধরলেও টেবিলের শীর্ষে রয়েছে তারা। লিগে ৯৪ বছর পর ইংল্যান্ডকে ঘরের মাঠে দিয়েছে হারের লজ্জা। শুক্রবার রাতে জার্মানির বিপক্ষে অ্যাডাম শালাইয়ের একমাত্র গোলে পেয়েছে মূল্যবান জয়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে ফাইনালসে খেলবে হাঙ্গেরি।

নেশন্স কাপে ‘এ’ লিগের থেকে ‘বি’ লিগে নেমে যাওয়া সাউথগেটের শিষ্যরা আছে আরও বড় শঙ্কায়। ২০২৪ সালের নেশন্স লিগে অংশ নিতে না পারার পাশাপাশি ইউরোতেও পড়বে ঝামেলায়। নেশন্স লিগের পারফর্ম বিচারে গ্রুপ করা হয় ইউরোপ সেরার আসরে। সবশেষ জিয়াকোমো রাসপাদোরির গোলে ইতালির কাছে হেরেছে ইংল্যান্ড।

Banglabid

হাঙ্গেরির ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একই রাতে, জার্মানিকে ১-০ গোলে অঘটনের জন্ম দেওয়া হাঙ্গেরি সামনে তৈরি হয়েছে আরও বড় সুযোগ। রবের্তো মানচিনির দলের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করতে পারলেই পেয়ে যাবে উয়েফা নেশন্স কাপে ফাইনালের টিকেট। টুর্নামেন্টের মূল আসরে শুধু এ লিগের চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলতে পারে।

গ্রুপে তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি। দুই পয়েন্ট কমে দুই নম্বরে ইতালি। ৫ ম্যাচের চারটি হার ও এক ড্রয়ে তলানিতে থেকে রেলিগেটেড হয়েছে ইংল্যান্ড। জার্মানির সংগ্রহ ৫ ম্যাচে ৬ পয়েন্ট। শেষ রাউন্ডে সোমবার হাঙ্গেরির বিপক্ষে লড়বে ইতালি। নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-ইংল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউয়েফাজার্মানিনেশন্স লিগলিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT