চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের দাবাড়ুকে হারিয়েছেন বাংলাদেশের ১৫ বর্ষী মনন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের ১৫ বছর বয়সী মনন ইসরায়েলের দাবাড়ুকে হারিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার বৈশ্বিক আসরে খেলতে এসে যোগ্যতার প্রমাণ দিয়েছেন তরুণ মনন রেজা নীড়। বিশ্ব দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে চমক দেখিয়েছেন ১৫ বর্ষী বাংলাদেশের দাবাড়ু।

হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে শনিবার ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় ইসরায়েলের দাবাড়ুকে হারালেও দলীয়ভাবে হেরে গেছে বাংলাদেশ।

একদিন আগে ইসরায়েল দশম রাউন্ডে প্রতিপক্ষ হওয়ায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করে নেন। ফলে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন।

Banglabid

ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়স্ক আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ গতকালই প্রথম হেরেছেন। দাবা অলিম্পিয়াডে রোববার হতে চলেছে শেষ রাউন্ডের খেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাবা অলিম্পিয়াডে ২০২৪নীড়বুদাপেস্টরাজীবলিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT