কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ সব কটি নদ-নদীর পানি বেড়ে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ডুবে গেছে এলাকার গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি, পাট ও অন্যান্য ফসল।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীর পানি বাড়লেও এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিনের মধ্যে দুই একটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা থাকলেও আপতত বড় বন্যার আশঙ্কা নেই।
অন্যদিকে নিম্নাঞ্চলের রাস্তা ডুবে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি বাড়তে থাকায় বন্যার শঙ্কায় দিন পাড় করছেন চরাঞ্চলের মানুষ। অনেকের ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন তারা।










