চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে আটক কেন্দ্র চালুর পর বাংলাদেশমুখী শত শত অভিবাসী

উদ্বেগ মানবাধিকার সংস্থার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ২৮, মে ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিদেশিদের জন্য আটক কেন্দ্র চালুর পর শত শত নথিপত্রহীন বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গারা আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে পারেন।

রোববার ৩১ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গে নতুন আটককেন্দ্র কার্যক্রম শুরুর পর নথিপত্রবিহীন বহু বাংলাদেশি শ্রমজীবী মানুষ ও রোহিঙ্গা শরণার্থী দেশত্যাগে বাধ্য হচ্ছেন। বিশেষ করে যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের মধ্যে গ্রেপ্তার ও আটকের আশঙ্কা বেড়েছে।

বাংলাদেশি অভিবাসী আক্তারুল শেখ

আল জাজিরাকে এক বাংলাদেশি অভিবাসী আক্তারুল শেখ বলেন, তিনি দীর্ঘদিন ভারতে সেলাইয়ের কাজ করেছেন এবং সেখানে তার পরিবার রয়েছে। তবে নথিপত্র না থাকায় এখন ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তার ভাষায়, আমি এখানে সেলাইয়ের কাজ করতাম। আমার পরিবার আছে, স্ত্রী আছে, দুই মেয়ে আছে। ওদের নিয়ে দেশে ফিরে যাচ্ছি। এখানে থাকতে দেবে না। আমি ছয়-সাত বছর ধরে এখানে আছি, কিন্তু কোনো কাগজপত্র নেই, তাই চলে যাচ্ছি।

ছবি: সংগৃহীত

আরেক অভিবাসী শামিম মন্ডল জানান, তিনি পশ্চিমবঙ্গের বারাসাত ও বারুইপুর এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। সরকারের কড়াকড়ির কারণে এখন তাকে বাংলাদেশে ফিরতে হচ্ছে। তিনি আরও বলেন, আমি কনস্ট্রাকশনের কাজ করতাম, দেয়াল পরিস্কার ও নির্মাণকাজে ছিলাম। এখন সরকার বলছে আমাদের রাখা হবে না, বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হচ্ছে। তাই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার অপেক্ষায় আছি।

বাংলাদেশি খুলনা জেলা অভিবাসী

বাংলাদেশি খুলনা জেলা অভিবাসী জানান, তিনি পশ্চিমবঙ্গের দুর্গানগর এলাকায় বসবাস করতেন এবং রঙের কাজ করতেন। প্রায় এক বছর আগে ভারতে গিয়েছিলেন। এখন ফিরে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকার বলেছে দেশের মানুষ দেশে চলে যাওয়ার জন্য, তাই ফিরে যাচ্ছি।

মানবাধিকারকর্মীদের দাবি, অভিবাসনবিষয়ক কঠোর নীতি বাস্তবায়নের ফলে প্রান্তিক ও নথিহীন জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী এবং নথিপত্রহীন বাংলাদেশি মুসলমানদের নিরাপত্তা, বসবাস ও জীবিকার অনিশ্চয়তা বেড়েছে বলে সতর্ক করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটক কেন্দ্র চালুনথিপত্রহীনপশ্চিমবঙ্গ রাজ্যবাংলাদেশি অভিবাসীরোহিঙ্গা শরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT