চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শত কিলোমিটার জুড়ে ভোগান্তি

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১:৩৭ অপরাহ্ণ ২৭, মে ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, টাঙ্গাইল
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর উপর একাধিক গাড়ি বিকল ও সড়ক দুর্ঘটনা এবং বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের শত কিলোমিটার জুড়ে তীব্র যানজটের তৈরি হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাত্রী ও সংশ্লিষ্টদের। 

মঙ্গলবার ২৬ মে রাত ১০ থেকে এ মহাসড়কের গাজীপুর ও সাভার অঞ্চল থেকে শুরু করে যমুনা সেতুর পশ্চিম প্রাপ্ত পর্যন্ত ক্ষণে ক্ষণে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এতে ঈদে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেশি হচ্ছে। এদিকে গতকাল থেকে বৃষ্টির কারণেও খোলা ট্রাক-পিকআপের মত ঝুঁকিপূর্ণ যাতায়াতকারীদের চরম ভোগান্তী পোহাতে হয়েছে।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রাতভর গাজীপুরে চন্দ্রা ও ঢাকার সাভার এলাকায় তীব্র যানজট ছিলো৷ এর প্রভাবে পড়ে টাঙ্গাইল অংশে। মহাসড়কের যমুনা সেতু থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়। ফলে এ মহাসড়ক জুড়েই যানবাহনকর ধীরগতিতে চলাচল করতে হয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গেল ২৪ ঘন্টায় ৫৬ হাজার ২৩৯ টি যানবাহন পারাপার হয়। এছড়া উত্তরের যাত্রা স্বস্তির করতে ক্ষণে ক্ষণে পুরো সেতু দিয়েই একযোগে উত্তরের দিকে একমুখী যানবাহন চলাচল করানো হয়। এদিকে সেতুর উপরে গত রাত ১২ টা থেকে এখন পর্যন্ত ৫ টি গাড়ি বিকল ও দুটি গাড়ি দুর্ঘটনার ফলে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়।

Reneta

অধিকাংশ যাত্রী সাধারণের অভিযোগ এই শত কিলোমিটার মহাসড়ক দিয়ে যমুনা সেতু পাড়ি দিতেই ১৬ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত সময় লাগছে। এতে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ভোগান্তি অবর্ণনীয়। এজন্য বছর বছর এই চরম ভোগান্তির অবসান চান তারা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে জটলা তৈরি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, চারলেনের মহাসড়ক থেকে যানবাহন যখন দুই লেনের সেতুতে প্রবেশ করে তখনই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে স্বাভাবিক গতি নষ্ট হয়। এছাড়া অতিরিক্ত গাড়ির চাপ, অতি বৃষ্টি, যানবাহন বিকল ও দুর্ঘটনা এবং বিশৃঙ্খল যানচলাচল কারণে মহাসড়কে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। পুলিশ নিরলস কাজ করছে, দ্রুত সময়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কভোগান্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিডবোট উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT