চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় এক চাকরির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে শত শত বিদেশি শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২৯, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডায় বিদেশি শিক্ষার্থীদের জন্য চাকরির জন্য লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি কানাডার এক চাকরি মেলায় ৫টি পদে নিয়োগের জন্য শতশত বিদেশি শিক্ষার্থীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এক ভারতীয় নারী যিনি কানাডায় থাকেন তার ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করে বিদেশে চাকরির তীব্র প্রতিযোগিতা তুলে ধরেছেন।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভিডিওতে ওই নারী বলেন, অনেক ভারতীদের ধারণা বিদেশ মানেই অফুরন্ত চাকরি আর বিলাসী জীবন কিন্তু বাস্তবে বিদেশি শিক্ষার্থীদের অবস্থা অনেক কঠিন। ভিডিওতে দেখা যায়, চাকরি মেলার বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন চাকরি প্রার্থীরা।

Banglabid

তিনি হিন্দিতে বলেন, “গাইজ, আমাদের যেসব ভারতীয় বন্ধুবান্ধব বা আত্মীয়রা ভাবেন কানাডায় অনেক চাকরি আর টাকা আছে, তাদের এই ভিডিওটা দেখিয়ে দিও।

এরপর তিনি জানান, এই চাকরি আসলে একেবারে প্রাথমিক পর্যায়ের ইন্টার্নশিপ, যেখানে মাত্র ৫-৬ জনকে নেয়া হবে। এটাই কানাডার বাস্তবতা। যদি এর জন্য প্রস্তুত থাকো, তবে এসো না হলে ভারতই ভালো।”

তার ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনেও লেখা, “বিদেশের জীবন সবসময় স্বপ্নের মতো নয়। কখনো কখনো এটাই একটা লম্বা লাইন।”

Reneta

ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর কানাডার বেকারত্ব ও চাকরির সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে। বহু অভিবাসী ও বিদেশে যাওয়ার ইচ্ছুক মানুষ এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাচাকরিপ্রতিদ্বন্দ্বিতাবিদেশি শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

প্রথমবার আফকনে এসেই সেমি, সঙ্গে বিশ্বকাপ টিকিট, মালাউই এখন ইতিহাস

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT