চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় শতাধিক মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মানুষজন পানিতে ভাসছে, আশ্রয় খুঁজছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ায় টানা ভারি বর্ষণ ও বাঁধ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম হুসেইনি এক বিবৃতিতে বলেন, আমরা এ পর্যন্ত ১১৭টি মৃতদেহ উদ্ধার করেছি। আরও অনেক নিখোঁজ রয়েছেন, ধারণা করা হচ্ছে তারা নদীর প্রবল স্রোতে ভেসে গেছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার রাতে অতিভারী বৃষ্টির কারণে একটি বাঁধ হঠাৎ ধসে পড়লে বন্যার সৃষ্টি হয়। এতে নিমিষেই পানির নিচে তলিয়ে যায় নাইজার রাজ্যের মোকওয়া এলাকার একাধিক বসতিপল্লী। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, বহু মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।

Banglabid

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অপরিকল্পিত নগরায়ন, দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বন্যাপ্রবণ এলাকায় নির্মাণ কাজ—এসব মিলিয়েই বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। প্রতিবছর বর্ষা মৌসুমে, অর্থাৎ মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত নাইজেরিয়ায় বন্যা একটি সাধারণ ঘটনা। তবে বিগত কয়েক বছর ধরেই তা ভয়াবহ আকার ধারণ করছে।

২০২২ সালেও দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যা দেখা দিয়েছিল। সেসময় প্রাণ হারিয়েছিল ১ হাজার ২০০ জনের বেশি, আর ৩১টি রাজ্যের অন্তত ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়াবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT