রাজনীতি

‘মানবিক করিডোর হলে হুমকির মুখে পড়বে দেশের সার্বভৌমত্ব’

বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য মানবিক করিডোরের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি ও বক্তারা মানবিক করিডোরের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সার্বভৌমত্ব জলাঞ্জ‌লি দি‌লে দে‌শের জনগণ মে‌নে নি‌বে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানবিক করিডোর দেয়া হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এটি কো‌নোভাবেই কাম‌্য নয়।

শ‌নিবার (৩১ মে) রাজধানীর সিরডাপ মিলনাতয়‌নে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিস আ‌য়ো‌জিত বাংলাদেশের ভূ-রাজনৈতিক নিরাপত্তা : প্রেক্ষিত মানবিক করিডোর বিষয়ক গোল‌টে‌বিল আলোচনায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী ব‌লেন, অন্তর্ভুক্তি সরকারের অনেকেই বলছেন, রো‌হিঙ্গাদের পাঠানো হবে ক‌রি‌ডোর দি‌য়ে। কিন্তু জিয়াউর রহমান ও খা‌লেদা জিয়ার সময়ে রো‌হিঙ্গাদের তো ক‌রি‌ডোর দি‌য়ে পাঠা‌নো হয়‌নি।

অনুষ্ঠা‌নে মুখ‌্য আলোচ‌কের বক্ত‌ব্যে নাগরিক ঐক্য সভাপ‌তি মাহমুদুর রহমান মান্না ব‌লেন, পু‌রো ঘটনা‌টি জান‌তে হ‌বে। ক‌রি‌ডোর য‌দি দেয়া হয় সে‌টি নিয়ন্ত্রণ কর‌বে কে? বাংলাদেশ সে‌টি কি নিয়ন্ত্রণ কর‌তে পার‌বে? ম‌নে হয় পারবে না। এটি দে‌শের জন‌্য বড় নিরাপত্তার ইস‌্যু। রাষ্ট্র যখন প্রতারণা ক‌রে তখন জনগণ‌কে অন‌্য চিন্তা কর‌তে হ‌বে।

অন্তর্বর্তী সরকার‌কে ইঙ্গিত ক‌রে তিনি ব‌লেন, কার স‌ঙ্গে খা‌তির কর‌তে এতো কিছু কর‌ছে? তি‌নি ব‌লেন, শেখ হা‌সিনা যেভা‌বে দে‌শের স্বার্থ জলাঞ্জ‌লি দি‌য়ে অন‌্য দে‌শের স্বার্থ দে‌খে‌ছেন, এই সরকারই কী ওই‌ দি‌কেই যা‌চ্ছে?

বৈঠ‌কে নিরাপত্তা মিয়ানমা‌রের সা‌বেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বি‌শ্লেষক মেজর জেনারেল (অব.) শাহিদুল হক ব‌লেন, জা‌তিসংঘ চে‌য়ে‌ছে চ‌্যা‌নেল, তারা ক‌রি‌ডোর চায়নি। চ‌্যা‌নেল এবং ক‌রি‌ডোরের ম‌ধ্যে প্রার্থক‌্য র‌য়ে‌ছে। বিষয়‌টি খুবই ভা‌লো দিক। এক‌টি জাতীর জন‌্য এই ধর‌নের আলোচনা প্রয়োজন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিসের নির্বাহী প‌রিচালক কর্নেল (অব.) মো. জগলুল আহসান। এসময় তি‌নি ব‌লেন, মানবিক কার্যক্রম পরিচালনার উদাহরণ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানবিক কর্মকাণ্ডের অজুহাতের মত ‘ফলস ফ্ল্যাগ’ দেখিয়ে কোন দেশে ঢোকার মত ‘নিও-কলোনিয়াজম’ এর ধারা তৈরি করা। রাখাইন প্রদেশে দুর্ভিক্ষ রোধে জরুরি খাদ্য ও মানবিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে মানবিক করিডর মহৎ উদ্যোগ, তবে এর সাথে বাংলা‌দে‌শের সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত।

তি‌নি ব‌লেন, বিষয়টির স্বচ্ছতা নিশ্চিতে রাজনৈতিক সরকারের সময়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

গোলটেবিল আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আর একটা রোহিঙ্গাকেও আমরা চাই না। করিডোর নিয়ে কাজ করলে চুক্তিভিত্তিক কাজ করতে হবে। গোপনে নয়, এমন সিদ্ধান্তের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এই সরকারের মূল কাজ ছিল নির্বাচন দেয়া। বিচার ও সংস্কারের দোহায় দিয়ে নির্বাচন বিলম্বের সুযোগ নেই। বিএনপি একা নয়, অনেক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।

গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদের সহ-সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান কার্জন, শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষক ড. সাজ্জাদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর ও অধিকার কর্মী মাইকেল চাকমা বক্তব্য রাখেন।

বিষয়:আমীর খসরু আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মানবিক করিডর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…