চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো দেশের ইতিহাসে মানবধিকার লঙ্ঘনের কথা স্বীকার করেছেন। এছাড়াও তিনি এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও অঙ্গিকার করেছেন।

বৃহস্পতিবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এসময় প্রেসিডেন্ট ১২টি ঘটনার কথা ‍উল্লেখ করে মানবধিকার লঙ্ঘনের বিষয়ে প্রকাশ্যে কথা বলেন। যার মধ্যে একটি কমিউনিস্ট-বিরোধী আন্দোলনসহ শীতল যুদ্ধের ঘটনা রয়েছে। এছাড়া গণহত্যায় প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উইডোডো ইন্দোনেশিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট। সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদ ২০০০ সালে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর ১৯৬০ সালের রক্তপাতের সে কথা প্রকাশ্যে স্বীকার করলেন উইডোডো।

কমিউনিস্ট, সামরিক বাহিনী এবং ইসলামপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ের মধ্যে একটি অভ্যুত্থান হয়। যেখানে ছয় জেনারেলকে হত্যার অভিযোগে কমিউনিস্টদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল।

বুধবার জাকার্তায় রাষ্ট্রপতি ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে উইডোডো বলেন, ‘আমি আন্তরিকতার সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করছি যে, এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।’

Reneta

প্রেসিডেন্ট উইডোডো ১৯৬৫ থেকে ২০০৩ সালের মধ্যে ঘটা মানবাধিকার লঙ্ঘনের উদ্ধৃতি দিয়ে এই দুঃখ প্রকাশ করেছেন। এর মধ্যে ১৯৯০-এর দশকের শেষের দিকে সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর সময়ে গণবিক্ষোভ থেকে গণতান্ত্রিক কর্মীদের অপহরণের বিষয়টিও রয়েছে। ধারণা করা হয়, ৬০-এর দশক থেকে ২০০৩ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ায় অন্তত ৫ লাখ মানুষ হত্যার শিকার হয়েছে।

এমন ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যতে আর কখনো যাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন বলেও জানান।

এছাড়াও গতকালের সংবাদ সম্মেলনে উইডোডো পাপুয়া অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘পাপুয়া নিউগিনির সীমান্তবর্তী পূর্বাঞ্চলে দীর্ঘকাল ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। একই সঙ্গে সুমাত্রা দ্বীপের উত্তরে আচেহ প্রদেশেও বিদ্রোহ চলছে। এসব অঞ্চলেও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টমানবাধিকার লঙ্ঘন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, নারী-শিশুসহ উদ্ধার ২৬

পরবর্তী

মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরলেন দর্শক

পরবর্তী

মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরলেন দর্শক

শীতার্তদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT