প্রবাস সংবাদ

পর্তুগাল প্রবাসী মাহবুবুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশি প্রবাসীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলামের হত্যার বিচারের দাবিতে বাংলাদেশি ও প্রবাসী সমর্থকদের মানববন্ধন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ১৩ জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে নিহত পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলম হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কাজা দো বাংলাদেশ এর আয়োজনে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন দেশটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা।

মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিউনিটির নেতৃবৃন্দ হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষিদের সর্বোচ্চ শাস্তি এবং প্রবাসীদের পূর্ণনিরাপত্তার দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

শান্তিপূর্ণ মানববন্ধনে আগত প্রবাসীরা বলেন, আমরা পর্তুগালের সকল আইন কানুনকে শ্রদ্ধা এবং সম্মান করি। আমরা অভিবাসী আমরা আমাদের প্রাপ্য সম্মান চাই। ব্যবসা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা চাই।

মানববন্ধনে পর্তুগালের সকল সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন।

বিষয়:পর্তুগাল মানববন্ধন মাহবুবুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…