চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামান্থার বিচ্ছেদের পেছনে ছিল মন্ত্রীর হাত?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

২০১৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন দক্ষিণের জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে দুজনের সংসার বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র চার বছর পর ২০২১ সালে সংসার ভাঙে দুজনের। তবে এই জুটির ভাঙনের পেছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত, সম্প্রতি তেলেঙ্গানার বন ও পরিবেশমন্ত্রী কোনডা সুরেখা এমনটাই দাবি করেছেন!

কোনডা সুরেখার দাবি , এই চক্রান্তের পেছনে হাত ছিল তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের! এক রাজনৈতিক সভায় দেওয়া বক্তব্যেই এমনটা দাবি করেন কোনডা সুরেখা। তিনি বলেন, কেটি রামা রাওয়ের জন্যেই সামান্থার বিচ্ছেদ হয়েছে। উনি তৎকালীন সময়ে মন্ত্রী ছিলেন। বিভিন্ন অভিনেত্রীর ফোনে আড়ি পাতা তার কাজ ছিল। আড়ি পেতে অভিনেত্রীদের সংবেদনশীল তথ্য খুঁজে বের করতেন। এরপর সেই গোপন তথ্য দিয়ে অভিনেত্রীদের ব্ল্যাকমেইল করতেন!

তিনি আরও দাবী করেন, অভিনেত্রীদের মাদকের নেশা ধরাতে একপ্রকার বাধ্য করতেন সেই মন্ত্রী। যে কারণে সংসার জীবনে বিচ্ছেদের পথে হাঁটা ছাড়া তাদের আর কোনও গতি থাকত না! এ কথা সবাই জানেন। সামান্থা জানেন, নাগা চৈতন্য জানেন, তাদের বাড়ির মানুষেরা জানেন।

এদিকে, কোনডা সুরেখার মুখে এমন কথা শুনে ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। এই কথার নিন্দা জানিয়ে পাল্টা জবাব দিয়েছেন সামান্থা।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন সামান্থা। সেখানে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘তার ব্যক্তিগত জীবনকে যেন রাজনীতির লড়াইয়ে না টানা হয়।’

প্রতিবাদ জানিয়েছেন নাগা চৈতন্যের বাবা অভিনেতা নাগার্জুনও। তিনি বলেছেন, ‘সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং মিথ্যা। তিনি এই বক্তব্য তুলে নেয়ার দাবী জানিয়েছেন।

Reneta

এদিকে মানহানি করার কারণে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কেটি রামা রাও। রামা রাওয়ের পার্টির নেতা এবং সাবেক মন্ত্রী হরিশ রাও এই বক্তব্যের কারণে ক্ষমা চাইতে বলেছেন কোনডা সুরেখাকে।

সম্প্রতি অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরেছেন নাগা চৈতন্য। এদিকে বিচ্ছেদের পর থেকে এখনও একাই রয়েছেন সামান্থা।

সূত্র:  এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুটি নাগা চৈতন্যসামান্থা রুথ প্রভু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬

উদীয়মান তারকাদের জন্য বড় মঞ্চ বিশ্বকাপ

জুন ৯, ২০২৬

‘এই সরকার পাঁচ বছর দেশ চালাতে পারবে না’

জুন ৯, ২০২৬

সাবেক যুবদল নেতা বাবুসহ ২০ জনকে অভিযুক্ত করে মামলা

জুন ৯, ২০২৬

৬৩ কোটি টাকায় বিশ্বকাপের প্রচার স্বত্ত্ব কিনেছে বিটিভি

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT