চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক কারখানাগুলোকে ‘গ্রিন ফ্যাক্টরি’ করতে একসঙ্গে হুয়াওয়ে-বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০২২
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের দুই কর্মকর্তা হুয়াওয়ে-বিজিএমইএ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে পোশাক কারখানাগুলোকে ‘গ্রিন ফ্যাক্টরি’তে পরিণত করতে একসঙ্গে কাজ করবে হুয়াওয়ে ও বিজিএমইএ।

বাংলাদেশের সাম্প্রতিক জ্বালানি সঙ্কট মোকাবিলা করতে এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ হিসেবে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি দেশের তৈরি পোশাক খাতের প্রতিনিধি ও সবচেয়ে বড় ট্রেড অ্যাসোসিয়েশন বিজিএমইএ’র সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং, দু’পক্ষের প্রতিনিধি হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সময় হুয়াওয়ে ও বিজিএমইএ’র ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

এই বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, “আরএমজি শিল্পক্ষেত্রে দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিদ্যুতের সঠিক ব্যবহার, নবায়নযোগ্য শক্তির উৎস নির্ধারণ এবং কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করা বিজিএমইএর অন্যতম লক্ষ্য। তাই নবায়নযোগ্য শক্তির উৎস এবং বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্মার্ট প্রযুক্তিতে বিনিয়োগ এই শিল্পের জন্য এখন অপরিহার্য হয়ে উঠেছে। এসএমই প্রতিষ্ঠানগুলো এই শিল্পের একটি উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে, তবে আর্থিক কারণে তারা প্রায়শই নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে দ্বিধা বোধ করে। তবে, বিশ্বজুড়ে বর্তমান অবস্থা বিবেচনা করে বলা যায়, আরএমজি কারখানাগুলোর উৎপাদনের ক্ষেত্রে কার্বন পদচিহ্ন হ্রাস করা ছাড়া অন্য কোনও উপায় নেই। এই ক্ষেত্রে, ওপেক্স মডেল তাদের জন্য একটি আদর্শ মডেল হতে পারে। অন্যদিকে ক্যাপেক্স মডেলের মাধ্যমে কারখানাগুলো তাদের ছাদের অব্যবহৃত অংশ ব্যবহার করে সবুজ এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদন করতে পারবে এবং নিঃসৃত কার্বনের পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হবে।”

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক খাত এই মুহুর্তে বিদ্যুৎ সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে; এতে করে কারখানাগুলোর খরচ বেড়ে যাচ্ছে। সৌরবিদ্যুতের মাধ্যমে গ্রিন সল্যুশন নিশ্চিত করে এই সঙ্কট নিরসনে বিজিএমইএ’র সাথে একযোগে কাজ করবে হুয়াওয়ে। একইসাথে, এই উদ্যোগ জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে এবং কারখানাগুলোকে গ্রিন ফ্যাক্টরিতে পরিণত হতে সহায়তা করবে।”

হুয়াওয়ে ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিনিয়োগ করা শুরু করেছে। বর্তমানে, বাংলাদেশে ডজনেরও বেশি রুফটপ ও সোলার আইপিপি (ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) প্রকল্প পরিচালনা করছে হুয়াওয়ে। এছাড়া, ময়মনসিংহে ৫০ মেগাওয়াট ধারণক্ষমতা সম্পন্ন অন্যতম বৃহৎ সোলার আইপিপি প্রকল্প এবং পঞ্চগড়ে ১০ মেগাওয়াট ধারণক্ষমতা সম্পন্ন পোল্ট্রি খাতের সবচেয়ে বড় সোলার আইপিপি প্রকল্প চলছে।

ট্যাগ: পোশাক কারখানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে বঙ্গবন্ধু উদ্যানে হয়েছে ইকোট্যুরিজম

পরবর্তী

নৌবহরে ড্রোন হামলার জবাবে ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্রে হামলা: পুতিন

পরবর্তী
ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবহরে ড্রোন হামলার জবাবে ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্রে হামলা: পুতিন

শ্রীলঙ্কার ক্রিকেটার উল্লাসে উদযাপন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের দেড়শর আগেই আটকাল শ্রীলঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT