চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যানিমেল’ সিনেমায় ব্যবহৃত এই মেশিন গানের ওজন কত জানেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
অ্যানিমেল সিনেমায় ব্যবহৃত মেশিন গানের ওজন কত জানেন?. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলার মুক্তির পর থেকেই ‘অ্যানিমেল’ ঝড়ে কাবু পুরো নেটদুনিয়া। টানটান উত্তেজনা অ্যাকশন-ইমোশনে ভরপুর ‘অ্যানিমেল’ এর সাড়ে তিন মিনিটের ট্রেলারে ফুটে উঠেছে প্রতিশোধ, রক্তাক্ত, অতীত-ভবিষ্যতের রোমহর্ষ ঝলক!

তবে প্রকাশ্যে আসা এই ট্রেলারে নজর কেড়েছে বড় আকৃতির একটি মেশিন গান। যা চালাতে দেখা গেছে রণবীর কাপুরকে। তারপরই প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিকারের মেশিন গান, নাকি সিজিআই?

সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন সিনেমা সংশ্লিষ্টরা। চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে নেটিজেনদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন রণবীর কাপুর ও প্রোডাকশন ডিজাইনার।

Banglabid

‘অ্যানিমেল’ সিনেমার প্রোডাকশন ডিজাইনার সুরেশ সেলভাজান বলেন, ‘৫০০ কেজি ওজনের মেশিন গানটি তৈরি করা হয়েছে। এটি তৈরিতে স্টিল ব্যবহার করা হয়েছে। সময় লেগেছে প্রায় ৪ মাস। এটি সিজিআই (কম্পিউটার জেনারেটেড ইমেজ) নয়। সিনেমার বিরতির ১৮ মিনিট পর অ্যাকশন দৃশ্যে মেশিন গানটি দেখা যাবে। এর আগে আমি কোনো ভারতীয় সিনেমায় এমনটা দেখিনি, এটি সন্দীপের ভাবনার ফসল।’

এ বিষয়ে রণবীর কাপুর বলেন, ‘সুরেশ ভাই প্রথম যখন যুদ্ধের এই মেশিনটি দেখান, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। স্কেচ থেকে তিনি এটি তৈরি করেছেন। এটি দেখতে একেবারেই সত্যিকারের মনে হয়। সন্দীপ রেড্ডি ও সুরেশ ভাইয়ের দারুণ একটি আইডিয়া এটি।’

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে।

Reneta

সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যানিমেলমেশিন গানরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT