শিক্ষা

এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

শিক্ষার্থীরা আবেদনপত্র যাচাই করছে, করোনার সময়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা আবেদনপত্র যাচাই করছে, করোনার সময়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে কেউ যদি সন্তুষ্ট না হন, তাহলে উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু।

আজ বুধবার (১৬ অক্টোবর) এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার ফি ও বিস্তারিত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা।

আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে “RSC” লিখে স্পেস দিয়ে “বোর্ডের নামের প্রথম তিন অক্ষর” লিখে স্পেস দিয়ে “রোল নম্বর” লিখে স্পেস দিয়ে “বিষয় কোড” লিখে পাঠাতে হবে “১৬২২২” নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা লাগবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।

পরে “RSC” লিখে স্পেস দিয়ে “YES” লিখে স্পেস দিয়ে “পিন নম্বর” লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি “মোবাইল ফোন নম্বর” লিখে “১৬২২২” নম্বরে এসএমএস পাঠাতে হবে।

ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে “কমা” দিয়ে বিষয় বা পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেসব বিষয় দুইপত্রের সেক্ষেত্রে দুটিতেই শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার আগে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এইচএসসি’র ফলাফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। প্রকাশিত ফল অনুযায়ী, এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন।

বিষয়:এইচএসসি পুনঃনিরীক্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…