চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করা যাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
ব্যক্তি মোবাইল ফোনে ফলাফল দেখছেন, অনলাইন ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন প্রক্রিয়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, রকেট বা টেলিটক মোবাইলের মাধ্যমে।

আজ ১৭ অক্টোবর শুক্রবার থেকে শুরু হওয়া এই আবেদন আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের আবেদন কেবলমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।

এ জন্য শিক্ষার্থীদের ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd বা https://rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো দপ্তরে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

Banglabid

আবেদন করার নিয়ম

  • ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে।
  • এরপর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে। শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করতে পারবেন।
  • দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে (যেমন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র) উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
  • ফি পরিশোধের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
  • ফি প্রদানের আগে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে আবেদন পরিবর্তন করা যাবে, তবে ফি জমার পর আর বাতিল বা সংশোধন করা যাবে না।

শিক্ষার্থীদের কার্যকর মোবাইল নম্বর প্রদান করতে বলা হয়েছে, যেখানে ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পেরেছিলেন।

চলতি বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়, যা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বাধিক ২ লাখ ৯১ হাজার ২৪১ জন পরীক্ষার্থী ছিল, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসিপুনর্নিরীক্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT