শিক্ষা

তিন বোর্ডে পেছাল এইচএসসি পরীক্ষা

পড়ুয়া শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, ক্লাসরুমে শিক্ষার্থীদের পরীক্ষা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর শুরুর তারিখ পিছানো হয়েছে। এছাড়া অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি শুরু হবে।

শুক্রবার ১১ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, উল্লেখিত বোর্ডগুলোর পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট এর পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

এছাড়া অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিষয়:এইচএসসি পরীক্ষা ২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…