চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের ওপর হামলা

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:০৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পুলিশের সামনেই এক শিক্ষকের ওপর বহিরাগত অভিভাবক হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় ভেণ্যুতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী ওই শিক্ষকের নাম মো. নাহিদ আফসার। তিনি উপজেলার কদিমধল্যাতে অবস্থিত ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক।

শিক্ষক জানান, বৃহস্পতিবার মার্কেটিং পরীক্ষা ছিল। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষার হলে ডিউটি শেষ করেন। পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে অফিস কক্ষ থেকে বের হলেই মাস্ক পড়া একজন ছাত্র এবং তার অভিভাবক ওই শিক্ষকের পথ রোধ করেন। ওই অভিভাবক শিক্ষককে উদ্দেশ্য করে বলেন, এত কড়া গার্ড দিলে ছেলেরা পাস করবে কিভাবে। নাম পরিচয় জেনে গার্ড দেওয়া উচিৎ।

তিনি বলেন, তখন আমি তাদের বলি, ভাই কথাটা বুঝলাম না। আসেন অফিসে বসে কথা বলি। একথা বলা মাত্রই ওই অভিভাবক শিক্ষকের ওপর হামলা করে দ্রুত চলে যান। ওই সময় একজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।

ওই অভিভাবক মির্জাপুর কলেজের শিক্ষার্থী তানভীরের বাবা নয়া মিয়া বলে জানা গেছে।

Reneta

খবর পেয়ে কেন্দ্র সচিব ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী ঘটনাস্থলে যান এবং তিনি বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, ভুক্তভোগী শিক্ষক তার নিকট লিখিত অভিযোগ করেন। যেহেতু ঘটনার সময় পুলিশের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে সেজন্য মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমকে এ বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে বলেও তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসি পরীক্ষা ২০২৩টাঙ্গাইলমির্জাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬

তৃণমূল কংগ্রেসে একের পর এক অস্থিরতা

জুন ১৪, ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান

জুন ১৪, ২০২৬

২৬ জুন অস্ট্রেলিয়ার পাঁচ শহরে ‘বনলতা সেন’

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT