বাংলাদেশের সাথে একযোগে সৌদি আরবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে, পরীক্ষার সময় শিক্ষকরা পর্যবেক্ষণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের সাথে একই সময় ধরে সৌদি আরবের জেদ্দা কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৪। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত কেন্দ্রে এই বছর পরীক্ষার্থী সংখ্যা ৪৭ জন।
পরীক্ষার্থীদের মধ্যে একজন অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন ৪৬ জন এদের মধ্যে ২৩ জন ছাত্র এবং ১৪ জন ছাত্রী। প্রথম দিন কনস্যুলেটের প্রতিনিধি হিসেবে কেন্দ্রে উপস্থিত ছিলেন কনস্যুলেটের কমার্সিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।
কেন্দ্র পরিদর্শন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এসময় তার সাথে ছিলেন শ্রম মন্ত্রী কাজী মোহাম্মদ এমদাদুল ইসলাম। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মোহাম্মদ মাসুদুর রহমান ও হল সচিব হিসেবে ছিলেন অধ্যাপক হুমায়ুন কবির।






