চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’র সাফল্যের মাঝেই আসছে হৃতিকের ‘ওয়ার’র সিকুয়েল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

বক্স অফিসে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’র সাফল্যের পর থেকেই প্রযোজনা প্রতিষ্ঠানটির আগামী ছবিগুলো নিয়ে দর্শকদের প্রত্যাশা  বেড়েই চলছে। জানা গেছে, শিগগির পর্দায় আসতে চলছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ঘরানার ছবি ‘ওয়ার’ এর সিকুয়েল।

পিপিং মুন ডটকম এর তরফে জানানো হয়েছে যে, যশ রাজ ফিল্মসের তরফে ‘ওয়ার টু’ তৈরি করার পরিকল্পনা চলেছে। জানা গেছে, ইতিমধ্যেই আদিত্য চোপড়া এবং শ্রীধর রাঘবন এই ছবির স্ক্রিপ্ট লিখে ফেলেছেন। চলতি বছরের শেষেই প্রোডাকশন শুরু হয়ে যাবে।

বলিউডের তরফে পিপিং মুন ডটকমকে একজন জানিয়েছেন, ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি দুটির পর যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের তরফের তৃতীয় ছবি হিসেবে এসেছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফের ছবি ‘ওয়ার’। কিন্তু তখন সেই ছবিটি একক ছবি হিসেবেই এসেছিল, অন্যান্য ছবির সঙ্গে কোন যোগ না রেখেই।

Banglabid

তবে ‘পাঠান’ ছবির হাত ধরে আগের স্পাই চরিত্রগুলোর মধ্যে ক্রসওভার শুরু হতে দেখা যায়। ‘পাঠান’ ছবিতে টাইগারকে ক্যামিও হিসেবে দেখা গিয়েছে। চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পেতে চলা সালমানের ‘টাইগার থ্রি’তে ‘পাঠান’কে দেখা যাবে ক্যামিও চরিত্রে। এরপরই আসবে হৃতিকের ‘ওয়ার টু’, আর সেখানেই হবে ধামাকা।

আগের ৫টি ছবির দুরন্ত ক্রসওভার দেখা যাবে এই ছবিতে। এই সিক্যুয়েলটি এমন ভাবেই লেখা হয়েছে যাতে আগের স্পাই থ্রিলার ছবিগুলোর সঙ্গে এটির লিংক থাকে। এখানে মুখ্য ভূমিকায় মেজর কবীর ঢালিওয়ালের চরিত্রে দেখা যাবে হৃতিককে। তবে এটা জানা যায়নি যে কবীরের সঙ্গে জিমের যোগ আছে কিনা এবং সেটি ‘ওয়ার টু’তে দেখানো হবে কিনা।’

হৃতিক বর্তমানে ব্যস্ত তার আসন্ন প্রজেক্ট ‘ফাইটার’ নিয়ে। এরপরই হৃতিককে দেখা যাবে ‘ওয়ার টু’তে। তাঁর আগামী থ্রিলার ছবি ‘ফাইটার’ মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি। যেখানে তার বিপরীতে দেখা যাবে দীপিকাকে।

Reneta

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ারটাইগারপাঠানযশরাজ ফিল্মসহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদ্মা-মেঘনা-যমুনার পাশাপাশি বেসরকারি খাতেও তেল বিক্রির সুযোগ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ডিসি হতে ৭০ কোটি টাকা চুক্তি!

আগস্ট ১২, ২০২৬

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT