চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তারের নিষেধ, তবুও অ্যাকশন ছবি ও নাচ করছেন হৃতিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

বলিউডের অ্যাকশন হিরো হৃতিক রোশন। অভিনয় ও অ্যাকশনের পাশাপাশি নাচেও পারদর্শী হৃতিক। তবে অভিনয় জগতে পা রাখার আগে চিকিৎসক হৃতিককে পরামর্শ দিয়েছিলেন, শারীরিক অবস্থার কারণে তিনি অ্যাকশন ফিল্ম বা নাচ করতে পারবেন না। তবে চিকিৎসকের নিষেধ শোনেননি অভিনেতা।

হৃতিক রোশন এবং সাইফ আলী খান অভিনীত আসন্ন গ্যাংস্টার ড্রামা ‘বিক্রম বেদা’। শনিবার জমকালো আয়োজনে মুক্তি পেয়েছে ছবিটির প্রথম গান ‘অ্যালকোহলিয়া’। হৃতিক নিজের নাচের প্রতিভাকে আরও একবার মেলে ধরেছেন নতুন এই গানে। গান প্রকাশের ইভেন্টে এসে হৃতিক জানিয়েছেন তার কঠোর পরিশ্রমের কথা।

স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের সতর্কতা বাণীর কথা মনে করে হৃতিক জানিয়েছেন, ‘কাহো না পেয়ার হ্যায়-এর আগে চিকিৎসকরা বলেছিলেন, অ্যাকশন ফিল্ম এবং নাচের জন্য আমার শারীরিক অবস্থা ফিট নয়। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং এই ধরনের সিনেমা করার জন্য স্বাস্থ্যের প্রতি অনেক যত্ন নিয়েছি। ক্যারিয়ারের ২৫টি ছবির নাচ ও অ্যাকশন আমার কাছে পরাবাস্তবের মতো। ২১ বছর বয়সের আমি এবং আজকের নিজেকে নিয়ে অনেক গর্ব বোধ করি।’

৩০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘বিক্রম বেদা’। তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এটি। ‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।

সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

সূত্র: রিপাবলিকওয়ার্ল্ড ডটকম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাচবিক্রম বেদাহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬

বেবি পাউডার মামলার নিষ্পত্তিতে বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তুত জনসন অ্যান্ড জনসন

জুলাই ২৮, ২০২৬

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT