চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে জানবেন, আপনি কখন অজ্ঞান হবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ০৮, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কেউ অজ্ঞান হওয়ার আগেই স্মার্টওয়াচের সেন্সর ব্যবহার করে সতর্ক সংকেত দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছেন গবেষকরা।

সম্প্রতি ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল-ডিজিটাল হেলথ- এর একটি সংখ্যায় এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত এ সিস্টেমটি প্রায় ৮০ শতাংশ নির্ভুলভাবে পূর্বাভাস দিতে পারে, যা বড় ধরনের দুর্ঘটনা থেকে জীবন বাঁচাতে সাহায্য করবে বলে দাবি জানিয়েছেন গবেষকরা।

তারা বলছেন, স্মার্টওয়াচ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে বিশ্বে প্রথমবারের মতো এমন এক সিস্টেম তৈরি করেছেন, যা কেউ অজ্ঞান হতে যাচ্ছেন কি না, তা আগেভাগেই বলে দেবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘চুং-আং ইউনিভার্সিটি হসপিটাল’-এর ১৩২ জন রোগীর ওপর পরিচালিত এক ক্লিনিক্যাল গবেষণায় স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ব্যবহৃত হয়েছিল।

উদ্ভাবিত এ নতুন সিস্টেমটি পরিধানকারীর হৃদস্পন্দনের জৈবিক সংকেত বিশ্লেষণ করে রিয়েল-টাইমে সতর্ক সংকেত দেয়।

Reneta

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অজ্ঞান হয়ে যাওয়াকে বলে ‘ভ্যাসোভ্যাগাল সিনকোপ’। নতুন প্রযুক্তিটি অজ্ঞান হওয়ার ৫ মিনিট আগে ৮০ শতাংশেরও বেশি নির্ভুলতার সঙ্গে পূর্বাভাস দিতে পেরেছে।

এ গবেষণার নেতৃত্বদানকারী কার্ডিওলজি বিভাগের অধ্যাপক জুনওয়ান চো বলেছেন, “অজ্ঞান হয়ে যাওয়ার কারণে রোগীরা প্রায়ই পড়ে গিয়ে আঘাত পান। অনেক ক্ষেত্রে তা হাড় ভাঙা বা মস্তিষ্কে রক্তক্ষরণের মতো মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এ প্রযুক্তির মাধ্যমে পাওয়া আগাম সতর্কতা রোগীদের নিরাপদ অবস্থানে যাওয়ার বা সাহায্য চাওয়ার জন্য যথেষ্ট সময় দেবে, যা পরবর্তী দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমাবে।”

গবেষকরা রোগীদের হৃদস্পন্দনের তারতম্যের তথ্য সংগ্রহের জন্য ‘গ্যালাক্সি ওয়াচ ৬’-এর ‘ফোটোপ্লেথিসমোগ্রাফি’ পিপিজি সেন্সর ব্যবহার করেছেন। এরপর এআই অ্যালগরিদমের মাধ্যমে সেই তথ্য বিশ্লেষণ করে নির্ধারণ করা সম্ভব হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিটি অজ্ঞান হতে যাচ্ছেন কি না।

বাণিজ্যিকভাবে ব্যবহৃত কোনো স্মার্টওয়াচ এবারই প্রথম অজ্ঞান হওয়ার আগাম পূর্বাভাস দিতে পেরেছে।

স্যামসাংয়ের স্বাস্থ্য বিষয়ক গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান জংমিন চোই বলেছেন, “কীভাবে পরিধানযোগ্য প্রযুক্তি স্বাস্থ্যসেবাকে ‘অসুস্থ হওয়ার পরের সেবা’ থেকে ‘প্রতিরোধমূলক সেবার’ মডেলে রূপান্তরে সাহায্য করতে পারে তার চমৎকার উদাহরণ এই গবেষণাটি।”

তিনি আরও বলেন, “আমরা এমন সব প্রযুক্তিগত উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও স্বাস্থ্যকর করতে সাহায্য করবে।”

এখন এ স্বাস্থ্য পর্যবেক্ষণ সক্ষমতা তাদের স্মার্টওয়াচ ও অন্যান্য পরিধানযোগ্য ডিভাইসে যোগের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞান হওয়ার আগেসতর্ক করবে স্মার্টওয়াচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফা বিশ্বকাপ

কোন সমীকরণে গ্রুপ চ্যাম্পিয়ন পাচ্ছে তৃতীয় হওয়া দলকে?

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে সমঝোতায় দেশের নিউ মিডিয়ায় আসবে গুণগত পরিবর্তন: তথ্যমন্ত্রী

জুন ২৮, ২০২৬

বাজেট (২০২৬-২৭) পর্যালোচনা: কিছু পরামর্শ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই স্মার্ট গ্লাসে পরীক্ষায় নকল, এশিয়াজুড়ে উদ্বেগে সতর্কতা জারি

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৮ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT