রাজনীতি

যেভাবে নেওয়া যাবে এনসিপির মনোনয়ন ফর্ম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মনোনয়ন ফর্মের জন্য সংগ্রহের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির লোগো।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এ তথ্য জানিয়েছেন।

মনোনয়ন ফর্ম সংগ্রহের সুযোগ থাকবে দুইটি পদ্ধতিতে: অনলাইন ও অফলাইন।
১। অনলাইন পদ্ধতি:
যে কেউ www.nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।
২। অফলাইন পদ্ধতি:
মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে
ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে।
খ) এনসিপির মূখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আবেদন ফর্মের মূল্য সর্বনিম্ন ১০ হাজার টাকা। জুলাই যোদ্ধা ও অস্বচ্ছলদের জন্য ২ হাজার টাকা।

তিনি জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।

বিষয়:জাতীয় নাগরিক পার্টি-এনসিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…