‘প্রপোজ ডে’তে যে পদ্ধতিতে মনের কথা জানাবেন

প্রপোজ ডে উপলক্ষে প্রেমিক-প্রেমিকা সমুদ্রে সূর্যাস্তের সময় হাতে হাত ধরে প্রেমের মুহূর্ত উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
এমন অনেকেই আছেন যারা নিজেদের ভালোবাসার কথা প্রিয় মানুষটিকে বলতে পারেন না। আজ বলবো, কাল বলবো করে আর বলতেই পারেন না। তবে তাদের জন্য আজকের দিনটি শ্রেয় প্রিয় মানুষকে নিজের মনের কথা বলার।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন পালন করা হয় প্রেম প্রস্তাব দিবস যা প্রপোজ ডে নামে পরিচিত।
এই দিনে প্রিয় মানুষকে মনের কথা বলার ভালো সুযোগ। আপনিও যদি প্রিয় মানুষকে মনের কথা বলতে চান, তাহলে ঠিক কোন সময় মনের কথা তাকে বললে আপনাকে ‘না’ শুনতে হবে না সেই বিষয়টি বিবেচনায় রাখবেন।

তরুণ তরুণীরা প্রেম দিবসের জন্য সারা বছর উন্মুখ হয়ে অপেক্ষা করেন। প্রেমের জন্য কোনও একটি দিন থাকলেও সারা বছরই ভালোবাসার সময়। তবু এই সময় যেন আকাশে বাতাসে প্রেমের গন্ধ উতলা করে তোলে সবাইকে।
যাকে মনে মনে ভালোবাসেন, তাঁর কাছে মনের কথাটা সবাই বলতে চান। কিন্তু মনের কথা প্রিয় মানুষকে জানানোর পথে একটাই বাধা আমাদের সামনে এসে দাঁড়ায়, আর তা হলে প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা। প্রেমের প্রস্তাবে যদি প্রিয় মানুষটি না করে দেন, তাহলে জীবন বুঝি বৃথা হয়ে যায়। কিছু নতুন পদ্ধতি অবলম্বন করে নিজের মনের কথা প্রিয় মানুষকে বলতে পারেন:
এক.
নিজের প্রিয় মানুষকে বলতে পারেন আমি একজনকে পছন্দ করি বা ভালোবাসি। তারপর তাকে বলেন মোবাইলে ছবি দেখেন। কিন্তু তখন মোবাইলে সেলফি ক্যামেরাটি চালু করে তার হাতে আপনার ফোনটি দেন। তিনি যদি বলেন ছবি কোথায়? তখন বলেন, ক্যামেরায় যাকে দেখছেন সে-ই আমার ভালোবাসার মানুষ।

পদ্ধতি.
প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানানোর জন্য একটি বেলুনে লিখুন “তোমাকে ভালোবাসি” বা আপনার মনের কথা। তারপর সেই মানুষটিকে বলেন বেলুনটি ফুলিয়ে দিতে। বেলুনে হাওয়া বাড়তে বাড়তে তার চোখের সামনে লেখাগুলো স্পষ্ট হয়ে উঠবে।

পদ্ধতি.
পুরানো হলেও এখনও এই পদ্ধতি শতভাগ কার্যকর। চিঠি লিখে মনের কথা জানানো। সেই মানুষের কোনো বইয়ের পাতায় বা তার জন্য কোনো উপহার কিনে তার সাথে চিঠি লিখে তাকে দিন। তবে প্রতিটি পদ্ধতি প্রয়োগ করার আগে আপনাকে অবশ্যই উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে হবে।







