চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ যেভাবে কার্যকর হবে: মার্কিন দূতাবাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সোমবার (২৬ জানুয়ারি) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই কর্মসূচির ধাপ ও শর্তাবলী তুলে ধরা হয়।

মার্কিন দূতাবাস জানায়, ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক জামানত। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এই জামানত নেওয়া হয়, যাতে তারা ভিসার শর্ত—বিশেষ করে যুক্তরাষ্ট্রে থাকার নির্ধারিত সময়সীমা—মেনে চলেন।

Banglabid

দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে ‘pay.gov’-এর একটি সরাসরি লিংকসহ বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। ৩০ দিনের মধ্যে নির্ধারিত বন্ডের অর্থ পরিশোধ করতে হবে।

এই কর্মসূচির আওতায় সর্বোচ্চ তিন মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে। ভিসাধারীদের নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।

দূতাবাস জানায়, ভিসার সব শর্ত যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে এলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ না করা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসা।

Reneta

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে বাংলাদেশকে ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’-এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এই কর্মসূচির আওতায় বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড বা আর্থিক জামানত জমা দিতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, এই পাইলট প্রোগ্রামের মূল লক্ষ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যান, তাদের নিরুৎসাহিত করা। যেসব দেশের নাগরিকদের ভিসার শর্ত ভঙ্গের হার তুলনামূলক বেশি, মূলত সেসব দেশকেই এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাইলট প্রোগ্রামভিসা বন্ডমার্কিন দূতাবাসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সমাজ আর ‘বস্তা পচা’ রাজনীতি দেখতে চায় না: জামায়াত আমির

পরবর্তী

র‍্যাব ফোর্সেসের অফিসিয়াল ফেসবুক পেজ পরিবর্তন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

পরবর্তী
ছবি: সংগৃহীত

র‍্যাব ফোর্সেসের অফিসিয়াল ফেসবুক পেজ পরিবর্তন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টা না পেরোতেই ডা. তাসনিম জারার ক্যাম্পেইনে যুক্ত সাড়ে ৮ হাজার মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT