পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা ইউরেনিয়ামের শক্তি উৎপাদন ক্ষমতা এতটাই বেশি যে ২৩৫ গ্রামের আঙ্গুলের আকৃতির একটি প্যালেটে রয়েছে ৮০৫ কেজি কয়লা বা ১৭ হাজার ঘনফুট গ্যাসের সমপরিমান শক্তি। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামকে প্রক্রিয়াজাত করে তৈরী করা হয় ছোট ছোট প্যালেট। প্যালেট গুলো স্টিলের পাইপে সংস্থাপন করে তৈরী করা হয় ইউরেনিয়াম রড। কয়েকটি রড একসাথে মিলিয়ে তৈরী করা হয় ইউরেনিয়াম বান্ডেল। বিদ্যুৎ উৎপাদনের সময় এই নিউক্লিয়ার বান্ডেলগুলোতে নিয়ন্ত্রিত ফিউশনের মাধ্যমেই সৃষ্টি হয় উত্তাপ। মূলতঃ তেজস্ক্রিয় পরমানু ভেঙ্গে চেইন রিয়েকশনের কারণে তৈরী হয় তীব্র উত্তাপ। এ থেকেই তৈরী হয় বাস্প এবং এই বাস্পই ঘোরাতে সাহায্য করে টারবাইনকে। উৎপাদন হয় বিদ্যুৎ।






