চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

নুসরাত হত্যার ৭ বছর

মোঃ শফি উল্লাহ রিপন মোঃ শফি উল্লাহ রিপন
৮:৪৫ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, ফেনী
A A

ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সাত বছর আজ। মাদরাসা অধ্যক্ষের শ্লীলতাহানির প্রতিবাদ করায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ১০ এপ্রিল মারা যান প্রতিবাদী নুসরাত।

এ ঘটনায় একই বছরের ২৪ অক্টোবর ফেনীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ বহুল আলোচিত এ মামলায় অভিযুক্ত ১৬ আসামির মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

আলোচিত এ মামলায় দৃষ্টান্তমূলক রায় ঘোষণার সাত বছর পার হলেও এখন পর্যন্ত তা কার্যকর না হওয়ায় পরিবার ও স্বজনদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

নুসরাতের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১০ এপ্রিল) পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্য ও স্বজনেরা নুসরাতের কবর জিয়ারত করেছেন।

এর আগে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিবছর তার মৃত্যুদিনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছিল। তবে এবার তাদের দেখা যায়নি।

আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার এখনও শেষ হয়নি। উচ্চ আদালতে ডেথ রেফারেন্সের শুনানি আটকে থাকায় বিচারপ্রক্রিয়া ঝুলে আছে। এতে হতাশা আর শঙ্কায় দিন কাটছে নুসরাতের পরিবারের। তাদের প্রশ্ন—বিচার শেষ হতে আর কত অপেক্ষা?

Reneta

এখনও পুলিশ পাহারায় দিন কাছে নুসরাতের পরিবারের। প্রতিদিন শিপ্ট এর মাধ্যমে দু’জন পুলিশ তাদের বাড়ির সামনে পাহারায় থাকেন।

নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, নুসরাতের মৃত্যু এখন স্বাভাবিকভাবে মেনে নিয়েছে আমাদের পরিবার। আমরা জানি আর ফিরে আসবে না নুসরাত। রায় কার্যকরের অপেক্ষায় রয়েছি। তার মা শিরিন আক্তারের সাথে কথা বলতে চাইলেও তিনি এখন মিডিয়ার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

নোমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হেয় পতিপন্ন করার জন্য আসামীদের স্বজনরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, এতে আমরা শংকিত।

জানা যায়, সোনাগাজী ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার না করায় ২০১৯ সালের ৬ এপ্রিল পরীক্ষাকেন্দ্র থেকে ছাদে ডেকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে নুসরাতকে হত্যার চেষ্টা করে তার সহপাঠীরা। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

ফেনী জেলা কারাগারের জেলার আফজল হোসেন বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন ফেনী জেলা কারাগারে আছেন। তার নাম মাকসুদ আলম। অন্য মামলায় হাজিরা থাকায় তাকে সেখানেই রাখা হয়েছে। বাকি আসামিরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন কারাগারে আছেন।

পিপি মেজবাহ উদ্দিন খাঁন বলেন, রায় ঘোষণার পর তা বছরের পর বছর ঝুলে থাকলে অপরাধীদের মধ্যে উল্টো উৎসাহ তৈরি হতে পারে। তাই নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত শেষ করে রায় কার্যকর করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এ মামলার রায় কার্যকর হবে।

নুসরাত হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও মাদরাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, মহিউদ্দিন শাকিল ও মোহাম্মদ শামীম ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালনুসরাত জাহান রাফিনুসরাত হত্যাকণ্ডপ্রতিবাদী নুসরাত
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কৃষকদল নেতার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে নারীকে তালাক দিলেন স্বামী

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT