চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেলে নামি মডেল খুন, নৃশংস ঘটনার পেছনে দায়ী কে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

ভারতের গুরুগ্রামে নতুন বছরের শুরুতেই ঘটে গেছে নৃশংস এক ঘটনা! নৃশংস খুনের শিকার হলেন ২৭ বছর বয়সী এক নামি মডেল। তার নাম দিব্যা পাহুজা। এক হোটেল মালিককের বিরুদ্ধে তার খুনের অভিযোগ উঠে এসেছে। ঘটনার তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ জানিয়েছে, পাঞ্জাবি এই মডেলের দেহ পাচারের জন্য এক সহযোগীকে প্রায় ১০ লাখ টাকা দেন অভিযুক্ত। গুরুগ্রামের পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছেন।

মূল ঘটনার আগে হোটেলের ঘরে হোটেল মালিক ও তার সঙ্গে এক পুরুষ ও এক নারীর দেখা মিলেছিল। ২ জানুয়ারির ঘটনা এটি। আর তারপরই খুন হন ওই মডেল। খুনের পর হোটেল থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয় মডেলের মরদেহ। তারপর তোলা হয় বিএমডাব্লিউতে। এই সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।

সিসিটিভি ফুটেজ দেখেই ঘটনার তদন্তে নামে পুলিশ। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় চালানো হয়েছে তল্লাশি। তারপর তারা মূল অভিযুক্তকে গ্রেপ্তারও করেন। সেই সঙ্গে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে কুখ্যাত গ্যাংস্টার সন্দীপের সঙ্গে নাকি সদ্য খুনের শিকার মডেলের সম্পর্ক ছিল। ২০১৬ সালে মুম্বাইয়ে এনকাউন্টারে মৃত্যু হয় ওই গ্যাংস্টারের। এই ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তিত হয়ে পুলিশের দ্বারস্থ হন দিব্যা পাহুজার পরিবার। তার মা পুলিশের কাছে অভিযোগ জানান, ওই মৃত গ্যাংস্টারের ভাই-বোন ও অভিযুক্তর নামে। তিনি তখন জানান তার মেয়েকে নাকি খুনের চেষ্টা করা হচ্ছে।

সেই সময় থেকেই পাঞ্জাবি ওই মডেলের উপর রাগ ছিলো অভিযুক্তের। সে ঘটনার বেশ কয়েক বছর পর খুন হলেন মডেল দিব্যা পাহুজা। ওই গ্যাংস্টারের এনকাউন্টারে মৃত্যুতে দিব্যার বিরুদ্ধেই নাকি মূল অভিযোগ ছিল। তবে গত বছরই আদালত থেকে জামিন পান তিনি। কিন্তু নতুন বছরেই তাকে খুন হতে হল।

Reneta

যদিও মডেলের মরদেহ কোথায়, তা এখনো খুঁজে পায়নি পুলিশ। তারা জানিয়েছে, সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে দিব্যার দেহ ট্রাঙ্কে রেখে হোটেল থেকে গাড়িতে করে পালিয়ে যেতে দেখা যায়। একজন সিনিয়র পুলিশ অফিসার জানান যে অভিজিৎ হোটেল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বলরাজ গিল ওরফে হেমরাজের (২৮) কাছে গাড়িটি তুলে দিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুগ্রাম পুলিশ এক বিবৃতিতে বলেছে যে বিএমডব্লিউ গাড়িটি পাঞ্জাবের পাতিয়ালার একটি বাস স্ট্যান্ডে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, যদিও প্রাক্তন মডেলের মৃতদেহ এখনও উদ্ধার করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুনদিব্যা পাহুজাপাঞ্জাবী মডেলমডেলহোটেলে মডেল খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশি মদে ৫০০ টাকা কর বসানোর প্রস্তাব

জুন ১১, ২০২৬

হন্যে হয়ে কাকে খুঁজছেন মিম?

জুন ১১, ২০২৬

ভারত-বাংলাদেশের যৌথ স্বপ্নের কথা জানালেন দিনেশ ত্রিবেদী

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ

জুন ১১, ২০২৬
ছবি: এআই

গৃহস্থালি যন্ত্রপাতি শিল্পে কাঁচামাল শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT