রাজনীতি

‘খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে রাজনীতিতে সক্রিয় হবার বিষয়’

খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, তার পাশে সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনীতিতে কতটুকু সক্রিয় হবেন, তা তার স্বাস্থ্য ও চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে।

বৃহস্পতিবার (৮ মে) নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সম্পূর্ণ সুস্থ না হলেও আগের চেয়ে ভাল আছেন বেগম জিয়া। বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম ১৫ মে থেকে ১৫ জুলাই এই দুই মাস চলবে বলে জানিয়েছেন রিজভী।

বিএনপির এই নেতা বলেছেন, সৎ ও যোগ্য লোকদের অগ্রাধীকার দেয়া হবে। যারা আওয়ামী লীগের অপকর্ম, দুঃশাসন পছন্দ করেনি তারাও বিএনপির সদস্য হতে পারবেন।

বিষয়:বিএনপি বেগম খালেদা জিয়া সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…