মোশাররফ হোসেন: কুয়েতে বাংলাদেশসহ ১৭৪ টি দেশের প্রবাসী নাগরিকরা জীবিকা নির্বাহ করে থাকেন। পাশাপাশি প্রত্যেক প্রবাসীদের থাকা খাওয়ার জন্য প্রয়োজন হয় আবাসস্থল।
দেশটির মন্ত্রী পরিষদের পাবলিক সার্ভিস কমিটি ও পৌর মন্ত্রী ফাহাদ আল শুলার ঘোষণা করেছে, কুয়েতের স্থানীয় নাগরিকদের আবাসিক বাড়িতে কোনো ইজারা বা প্রবাসী ব্যাচেলরদের ভাড়া দেওয়ার ওপর বিধিনিষেধ নিষেধ আরোপ করে এবং কৃষি এলাকার মরুভূমি অঞ্চলে প্রবাসীদের বিকল্প হিসেবে আবাসনের অনুমতি দেয়।
এতে হাজার হাজার প্রবাসী শ্রমিকরা আবাসন নিয়ে বিপাকে পড়ছেন।
দেশটির স্থানীয় গণমাধ্যম দৈনিক আল কাবাস সুত্র জানা যায়, জনসংখ্যা কাঠামোর ভারসাম্যহীনতা, নিরাপত্তা ও ট্রাফিক পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ পানি এবং পয়ঃনিষ্কাশন আধুনিকীকরন উন্নয়নের আবাসিক যত্নশীল হওয়ার জন্য প্রবাসীদের আবাসনের ওপর বিধিনিষেধ আরোপ করে কুয়েত সরকার।







