জনপদ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও আহত ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাগুরায় সড়ক দুঘটনায় রিনা ইসলাম (৪৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২০ জুন বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা ইসলাম মাগুরা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুর ইসলামের স্ত্রী।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গৌতম চন্দ্র মন্ডল জানান, ঝিনাইদহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় রিনা ইসলামকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।

বিষয়:মাগুরা মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…