জনপদ

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রাম স্টেশন ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম স্টেশন ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী ও সুন্দর পরিবেশ সহ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত সবিতা রানী দাস (৩৫) উপজেলার চরবাটা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডরে পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র দাসের বাড়রে পবিত্র দাসের স্ত্রী। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টায় উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বেলা পৌনে ১১ টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে মাঠে গরু বাঁধতে যান গৃহবধূ সবিতা। ওই সময় বাড়ির পাশে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে একটি গরুসহ তার মৃত্যু হয়।

বিষয়:গৃহবধূ’র মৃত্যু নোয়াখালী বজ্রপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…