জনপদ

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যু

নকলায় বিদ্যুতায়িত গৃহবধুর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেরপুরে নকলার উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত সাজেদা বেগম (৫৫) ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, আজ (২২ জুন) শনিবার সকাল ৯টার দিকে টিনের ছাউনির চাল সরাতে গিয়ে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় বিদ্যুতায়িত হয়ে পড়েন।

সাজেদা বেগমের বসতঘর থেকে কিছুটা দূরে বাথরুমের বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে বাথরুমের টিনের ছাউনির ওপর পড়ে ছিলো। সাজেদা বেগম অসাবধানতাবশত বাথরুমের টিনের ছাউনির চাল সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন।

পরে বাড়ির লোকজন অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু সাজেদা বেগমকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ওসি আব্দুল কাদের খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…