চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দ্বিতীয় জয়ে টেবিলের শীর্ষে লঙ্কানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও ফিল্ডার. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা বনাম হংকং

বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জিতে এশিয়া কাপ টি-টুয়েন্টির চলতি আসর শুরু করেছিল শ্রীলঙ্কা। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিক লঙ্কানরা। শক্তিমত্তায় পিছিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে চারিথ আশালাঙ্কার দল।

‘বি’গ্রুপের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নামে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা। জয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লঙ্কানবাহিনী। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আফগানিস্তান। ২ ম্যাচে একটি করে জয় এবং হারে ২ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। তিন খেলায় সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে হংকং।

রানতাড়ায় নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ২৬ রানে ওপেনার কুশল মেন্ডিসের উইকেট হারায় দলটি। ১৪ বলে ১১ রান করেন লঙ্কান ওপেনার। ৬২ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৮ বলে ১৯ রানে ফেরেন কামিল মিশারা। তৃতীয় উইকেটে কুশল পেরেরাকে নিয়ে ৩৪ বলে ৫৭ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা। ১১৯ রানে নিশাঙ্কা ফিরে যান ৪৪ বলে ৬৮ রানের ইনিংস। ছিল ৬টি চার ও ২ ছক্কার মার। এরপর ৮ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় লঙ্কানরা। পরে ভানিডু হাসারাঙ্গা ও দাসুন শানাকা মিলে জয় নিশ্চিত করেন। হাসারাঙ্গা ৯ বলে ২০ রান করেন, শানাকার ব্যাট থেকে ৬ রান।

হংকংয়ের হয়ে ইয়াসিম মুরতাজা দুটি উইকেট নেন। আয়ুশ শুক্লা, এহসান খান এবং আইজাজ খান নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে ভাল শুরু পায় হংকং। উইকেট তুলেতে বেশ বেগ পেতে হয় লঙ্কান বোলারদের। উদ্বোধনীতে ২৯ বলে ৪১ রান তোলেন জিসান আলি এবং আংশুমান রাঠে। ১৭ বলে ২৩ করে জিসান ফিরলে জুটি ভাঙে। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। ১০ বলে ৪ করে আউট হন বাবর হায়াত। তৃতীয় উইকেটে নিজাকাত খানকে নিয়ে ৪৩ বলে ৬১ রানের জুটি গড়েন আংশুমান। দলীয় ১১৮ রানে রাঠে ফিরে গেলে ‍জুটি ভাঙে। ৪৬ বলে ৪৮ রান করেন হংকং ওপেনার। পরে নিজাকাতের ব্যাটে ভর করে ১৪৯ রানের পুঁজি পায় হংকং। ৩৮ বলে ৫২ রানে অপরাজিত থাকেন নিজাকাত।

লঙ্কান বোলারদের মধ্যে দুশমন্থ চামিরা ২ উইকেট নেন। হাসারাঙ্গা ও দাসুন শানাকা নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসালাঙ্কাএশিয়া কাপ-২০২৫লিড স্পোর্টসশ্রীলঙ্কাহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬

গার্মেন্টস শিল্পের মতো সেমিকন্ডাক্টর শিল্পেও প্রণোদনা দিতে চায় সরকার

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT