চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

হংকং সুপার সিক্সার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকং সুপার সিক্সার্সে চতুর্থ কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। আলোকস্বল্পতায় ম্যাচ পণ্ড হওয়ার পর ডিএলএস পদ্ধতিতে ১৮ রানের জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধি দল। মোহাম্মদ সাইফউদ্দীনের অলরাউন্ড নৈপুন্যে সেমিফাইনালে উঠেছে টিম টাইগার্স।

মং ককের মিশন রোড গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৬ ওভার শেষে ১ উইকেটে ১১১ রান তোলে বাংলাদেশ। জবাবে নেমে আরব আমিরাত ৩.২ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৪৩ রান করার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। পরে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে জয় পায় বাংলাদেশ।

আগে ব্যাটে শুরুতে আরব আমিরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে বেশ বেগ পেতে হয়েছিল ওপেনার জিসানকে। পরে অবশ্য ছন্দে ফিরেন। ওপেনার আবদুল্লাহ আল মামুনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫৯ রান তোলেন। ৩.৫ ওভারে মামুন ১১ বলে ৩১ রানে ফিরে গেলে জুটি ভাঙে। পরে সাইফউদ্দীনকে সঙ্গী করে ইনিংস শেষ করেন। জিসান ১৭ বলে ৩৪ এবং সাইফউদ্দীন ৯ বলে ৩৬ রান করেন।

Banglabid

আমিরাতের হয়ে একমাত্র উইকেটটি নেন মুহাম্মদ যুহাইব।

আমিরাতকে রানতাড়ায় পাঠিয়ে উদ্বোধনী ওভারে দুই ব্যাটারকে সাজঘরে ফেরান সাইফউদ্দীন। তৃতীয় ওভারে মামুন এসে সঞ্চিত শর্মার তোপের মুখে পড়েন। চার বলে চারটি ছক্কা হজম করেন। অবশ্য পঞ্চম বলে উইকেট তুলে নেন। সঞ্চিত ৬ বলে ২৫ রান করেন। এরপর আলোক স্বল্পতার কারণে আর খেলা হয়নি। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

সাইফউদ্দীন ১.২ ওভার বল করে ৭ রান খরচায় নেন ২ উইকেট। মামুন ১ ওভারে ২৮ রান খরচায় নেন ১ উইকেট।

Reneta

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে ১৮ রানে হেরেছিল বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতবাংলাদেশলিড স্পোর্টসসাইফউদ্দীনহংকং সুপার সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT